কোটি টাকা খরচ করে ৩৬ জনকে খুন করিয়েছেন হানিপ্রীত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জোড়া ধর্ষণ মামলায় গুরমিত রাম রহিমকে সাজা দেয়ার খবর আদালতের বাইরে আসতেই তার ভক্তদের সহিংসতায় মৃত্যু হয় অন্তত ৩৬ জনের। পুলিশের দাবি, সে দিনের তাণ্ডব শুধুই বাবার প্রতি ভক্তদের প্রেম ছিল না।

পালক পিতাকে বাঁচানোর জন্য সহিংসতা ছড়াতে ১.৫৭ কোটি টাকা খরচ করেছিলেন হানিপ্রীত। রাম রহিমের নির্দেশেই সেই টাকা এসেছিল ডেরার অ্যাকাউন্ট থেকে।

গত ২৭ সেপ্টেম্বর রাম রহিমের গাড়ির চালক ও তার ব্যক্তিগত সহায়ক রাকেশ কুমার গ্রেফতার হন। হরিয়ানা রাজ্যের পঞ্চকুলা জেলার পুলিশ কমিশনার এ এস চাওলা জানিয়েছেন, রাকেশকে জেরার পর এই তথ্য জানা গেছে। ডেরা পঞ্চকুলা শাখার প্রধান চমকৌর সিংহের হাতে হানিপ্রীত ১.৫৭ কোটি টাকা তুলে দিয়েছিলেন।

রাকেশকে জেরা করে পুলিশ হানিপ্রীত সম্পর্কে অনেক তথ্য জানতে পারে। গত ৩ অক্টোবর পুলিশের হাতে ধরা পড়েন হানিপ্রীত। সূত্র : আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা