সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লাস ভেগাস হামলায় গুলি ঠেকিয়ে জীবন বাঁচাল আইফোন!

news-image

নিউজ ডেস্ক : সম্প্রতি ঘটে যাওয়া লাস ভেগার ট্র্যাজেডিতে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে মানুষের বীরত্বের কথা। বেরিয়ে আসছে আরো অনেক গল্প।

এক বাবা তার গলায় গুলি খাওয়ার আগে কমপক্ষে ৩০ জন মানুষের জীবন বাঁচিয়েছেন। আবার ঘটনার পর বহু মানুষ আহতদের বাঁচাতে রক্ত দিতে লাইনে দাঁড়িয়ে গেছেন। ঘটেছে আরেকটি অদ্ভুত ঘটনা।

এক নারীকে লক্ষ্য করে একটা গুলি ছুটে এসছিল ঠিকই। ওটা তাকে আঘাতও করে। কিন্তু কী অদ্ভুতভাবেই না তিনি বেঁচে রয়েছেন এখনও। কারণ গুলিটা সরাসরি তার রোজ অ্যান্ড গোল্ড রংয়ের আইফোনে লেগেছে। প্রিয় স্মার্টফোনের নিচের অংশটা ভেঙে গেছে। কিন্তু গুলিটা আর তার ত্বক অবধি পৌঁছতে পারেনি।

ওই নারীর পরিচয় এখনও জানা যায়নি। তবে তিনি তার ফোনের দশা ট্যাক্সি ক্যাবের চালককে দেখিয়েছিলেন বাড়ি যাওয়ার সময়। লাস ভেগাস নাও এর এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়।

ফোনটি একেবারে অকেজো হয়ে গেছে। কিন্তু তার জীবন বাঁচিয়ে দিয়েছে। কত আজব ঘটনাই না ঘটে পৃথিবীতে!

ওই ভয়ংকর এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ৫৯ জনের প্রাণহানী ঘটেছে। এতে আহত হয়েছেন আরো ৫২৭ জন। বন্দুকধারী ৬৪ বছর বয়সী স্টিফেন প্যাডক। ধরা পড়ার আগে তিনি আত্মহত্যা করেন। সূত্র : ইন্ডিয়া টাইমস

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা