,

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রে দুর্ঘটনায় দুই সেনা নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের ফোর্ট জ্যাকসন ঘাঁটিতে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্রে এক দুর্ঘটনায় দুই সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন।

গতকাল শুক্রবারের এ ঘটনাটিকে ‘দুঃখজনক’ অভিহিত করে এ বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে ফোর্ট জ্যাকসন কর্তৃপক্ষ।

এনবিসি নিউজ ফোর্ট জ্যাকসনের জনসংযোগ কর্মকর্তা প্যাট জোন্সের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় গতকাল বিকেল ৪টার দিকে সেনা-বিন্যাসের সঙ্গে সামরিক বাহিনীর একটি গাড়ির ধাক্কা লেগে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

ফোর্ট জ্যাকসন কর্তৃপক্ষও দুর্ঘটনাটিতে ‘সামরিক যান ও ট্রুপ ফর্মেশন’ যুক্ত আছে বলে জানিয়েছে।

এ ঘটনায় এক বিবৃতিতে বলা হয়েছে, আহতদের মধ্যে দুইজনের অবস্থা সঙ্কটাপন্ন। আহতদের ঘাঁটির বাইরের হাসপাতালে নেওয়া হয়েছে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রশিক্ষণ কেন্দ্র ও ফোর্ট জ্যাকসনের কমান্ডার মেজর জেনারেল পিট জনসন বলেছেন, ‘আমাদের হৃদয় ও প্রার্থনা সেই সেনাদের পরিবারের জন্য যাদের আজ আমরা হারিয়েছি, আর যারা আহত হয়েছেন তাদের পরিবারের জন্যও। ‘

ঘাঁটিটির ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, প্রতিবছর এখানে ৩৬ হাজার সেনাকে বুনিয়াদি প্রশিক্ষণ ও আট হাজার সেনাকে উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে