সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশি হামলার জন্য কাতালানবাসীর কাছে ক্ষমা চাইলেন স্প্যানিশ কর্তা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনতাকামী কাতালোনিয়ার গণভোটে পুলিশি হামলা চালানোর জন্য ক্ষমা চেয়েছেন এক স্প্যানিশ কর্মকর্তা। জোসেফ এনরিক মিলো হচ্ছেন সেই ব্যক্তি, যিনি স্পেন সরকারের সর্বজ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে সহিংস ওই হামলার জন্য কাতালানবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন।

টেলিভিশনে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, আমি যখন আহতদের ছবি দেখেছি তখন আর আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি সেসব অফিসারদের পক্ষে ক্ষমা চাই। তবে মিলোর দাবি, স্পেন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে গণভোট চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কাতালান প্রেসিডেন্ট ও তার সরকারকে দায়ী করতে হবে।

এর আগে, কাতালোনিয়ার স্বাধীনতাকামী নেতা কার্লোস পুজডেমন্ড আগামী অধিবেশনেই স্বাধীনতার ঘোষণা দিবেন বলে জানিয়েছিলেন। তবে তাদের এই সিদ্ধান্ত সংবিধানের লঙ্ঘন হবে বলে জানিয়েছিলেন আদালত।

উল্লেখ্য, রবিবারের এই সহিংস গণভোটকে ঘিরে ৮ শতাধিক মানুষ আহত হন। এই গণভোটে ৪২ দশমিক ৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়ে কাতালান কর্মকর্তারা বলেন, ৯০ শতাংশ ভোট পড়েছে স্বাধীনতার পক্ষে। বিবিসি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা