,

মিয়ানমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান মার্কিন আইনপ্রণেতাদের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রাখাইনের রোহিঙ্গা মুসলমানদের ওপর সেনাবাহিনীর দমন অভিযান বন্ধে মিয়ানমার সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপসহ কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে মত প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন আইনপ্রণেতা ও কর্মকর্তা। বৃহস্পতিবার মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটিতে রোহিঙ্গা সঙ্কট নিয়ে শুনানিতে তারা এ মত প্রকাশ করেছেন।

একইসঙ্গে তারা রাখাইনের পরিস্থিতি পর্যবেক্ষণে সাংবাদিক ও ত্রাণকর্মীদের পূর্ণ প্রবেশাধিকার দাবি করেছেন। বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কমিটির ডেমোক্রেট দলের শীর্ষ সদস্য ইলিয়ট এঞ্জেল বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনায় ওবামা আমলে মিয়ানমারের সেনা ও বাণিজ্যের ওপর যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল যুক্তরাষ্ট্রের উচিৎ তা ফিরিয়ে আনা।

তিনি বলেন, স্যাটেলাইট থেকে পাওয়া ছবি ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ এটাই ইঙ্গিত দিচ্ছে যে মিয়ানমারের ‘সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে কৌশলগত নীতি হিসেবে বার্মায় রোহিঙ্গাদের তাদের বাড়িঘর থেকে বের করে দিচ্ছে এবং তাদের গ্রাম জ্বালিয়ে দিচ্ছে।’

পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান এড রয়েস বলেছেন, ‘ঘটনাস্থলে সাংবাদিক ও ইউএসএইডের থাকাটা বেশ গুরুত্বপূর্ণ। কারণ তাদের উপস্থিতি সেখানে নৃশংসতা প্রতিহত করবে।’

মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা প্যাট্রিক মার্ফি বলেছেন, সহিংসতা বন্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মিয়ানমারের সেনাবাহিনী ও বেসামরিকদের পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে