সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ভারতীয় বিমানবাহিনীর এক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ওই হেলিকপ্টারে থাকা সাত আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন।

শুক্রবার সকালে খিরমু থেকে তাওয়াং যাওয়ার পথে এমআই-১৭ ভি৫ কপ্টারটি বিধ্বস্ত হয়।

বিমানবাহিনীর বরাত দিয়ে এনডিটিভি অনলাইন জানিয়েছে, এয়ার মেনটেন্যান্স মিশনে বের হওয়া ওই হেলিকপ্টারে রেশন ও কেরোসিন আনা হচ্ছিল। স্থানীয় সময় সকার ৬টায় এটি ইয়াংচি এলাকায় ১৭ হাজার ফুট ওপরে থাকা অবস্থায় বিধ্বস্ত হয়। কপ্টারে চালক ও সহকারী চালক ছাড়াও সেনা ও বিমানবাহিনীর পাঁচ কর্মী ছিলেন। এদের কেউই বেঁচে নেই। ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এর আগে ২০১৩ সালের জুনে উত্তরাখন্ডে বন্যার সময় উদ্ধার অভিযান পরিচালনার সময় একটি এমআই-১৭ ভি৫ বিধ্বস্ত হয়। ওই ঘটনায় ২০ জন নিহত হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা