,

রোহিঙ্গাদের আশ্রয় নয়, ত্রাণ দেবে মালয়েশিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্য ছেড়ে আসা রোহিঙ্গাদের কেবল ত্রাণ দেয়া হবে, তাদেরকে নাগরিকত্ব দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সে দেশের উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ জাহিদ হামিদি। শুক্রবার কুয়ালালামপুরে জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আহমদ জাহিদ হামিদি জানান, রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার ব্যাপারেও কোনো সমঝোতা চুক্তি স্বাক্ষরের আগ্রহ মালয়েশিয়ার নেই। তবে মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দেয়ার কথা জানিয়েছেন তিনি।

তবে মালয়েশিয়া রোহিঙ্গাদের আশ্রয় দেবে বলে সম্প্রতি কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট অ্যাজেন্সির (এমএমইএ) মহাপরিচালক জুলফিকলি আবু বকরকে উদ্ধৃত করে ওই সংবাদগুলো প্রকাশ করা হয়।

সেখানে দাবি করা হয়, অস্থায়ীভাবে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেবে মালয়েশিয়া। মালয়েশিয়ার সীমান্তরক্ষীরাও রোহিঙ্গাদের ফিরিয়ে দেবে না বলেও উল্লেখ করা হয়েছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে আজ আহমদ জাহিদ হামিদি জানিয়ে দিলেন, সেরকম কোনো পরিকল্পনা তাদের নেই।

এদিকে ২৫ আগস্ট সেনাবাহিনী ও পুলিশের বেশ কিছু তল্লাশি চৌকিতে হামলার অযুহাতে রোহিঙ্গা নিধন শুরু করে মিয়ানমার সেনাবাহিনী। জীবন বাঁচাতে গত এক মাসেই পাঁচ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে।

মাঝখানে কয়েক দিন রোহিঙ্গাদের ঢল কিছুটা কমলেও আবার শরণার্থী শিবিরের দিকে তাদের আসার সংখ্যা বাড়ছে। রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতাকে পাঠ্যপুস্তকে উল্লিখিত গণহত্যার উদাহরণের সঙ্গে তুলনা করেছে জাতিসংঘ।

সূত্র : ফ্রি মালয়েশিয়া টুডে

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে