দোকলামে ফের সড়ক নির্মাণ করছে চীন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দোকলাম নিয়ে ভারত ও চীনের টানপোড়েনের রেশ না কাটতেই আবারও ওই এলাকায় রাস্তা তৈরির কাজ শুরু করেছে বেইজিং। গত আগস্টের শেষ নাগাদ থেকে চীন, ভুটান ও ভারতের সীমান্তের ওই এলাকায় এই নির্মাণ কাজ শুরু করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।

ত্রিদেশীয় সীমান্তের দোকলাম মালভূমিকে নিজেদের অংশ বলে মনে করে ভূটান। তবে চীনের দাবি, ওই ভূখণ্ড তাদের। আবার ভুটানের দাবির প্রতি সমর্থন রয়েছে দিল্লির।

জুন মাসে দোকলাম সীমান্তে রাস্তা নির্মাণ নিয়ে চীন-ভারতের বাগ্‌যুদ্ধ শুরু হয়। শেষ পর্যন্ত সেপ্টেম্বরে চীনে ব্রিকস সম্মেলনের আগে সমঝোতায় পৌঁছায় দু’পক্ষ। ২৮ আগস্ট দোকলাম থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নেয় দুই দেশ।

ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ২৮ আগস্টের পর থেকেই ফের সক্রিয় হয় চীনা সেনারা। জুন মাসে যে এলাকায় দু’দেশের সেনা মুখোমুখি দাঁড়িয়েছিল সেখান থেকে ১০ কিলোমিটার দূরে ফের নির্মাণ কাজ শুরু করেছে তারা। একটি রাস্তাকে ফের চওড়া করা হচ্ছে। নির্মাণকর্মীদের সঙ্গে চীনের ৫০০ সেনা সদস্যও রয়েছে। তবে তাদের জন্য ওই এলাকায় কোনো স্থায়ী ছাউনি তৈরি করা হয়নি। চীনা শহর ইয়াটুং দোকলামের ওই এলাকা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে। সেনা ও নির্মাণকর্মীরা সেখান থেকেই সড়কপথে যাতায়াত করছে।

ভারতীয় সেনাবাহিনীর দাবি, দোকলাম এলাকায় নতুন করে সড়ক নির্মাণের মানে হচ্ছে, চীন ওই এলাকায় নিজেদের দাবি পুনঃপ্রতিষ্ঠা করতে চাইছে।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা