‘একসঙ্গে পাকিস্তান-চীনের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত ভারত’

news-image

অনলাইন ডেস্ক : একইসঙ্গে পাকিস্তান ও চীন, ‘টু-ফ্রন্ট ওয়্যার’ এর জন্য প্রস্তুত রয়েছে ভারত। একটা পরিকল্পনা ভেস্তে গেলে, তৈরি রয়েছে দ্বিতীয় পরিকল্পনা।

চীনকে যে কোনও মূল্যে মোকাবিলা করতে প্রস্তুত ভারত। যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে এমনটাই জানালেন ভারতীয় বিমান বাহিনী প্রধান বি এস ধানোয়া।
পাকিস্তানের পরমাণু অস্ত্র নিয়ে প্রশ্ন করা হয়েছিল ধানোয়াকে। উত্তরে ধানোয়া বলেন, সীমান্তে ‘টু-ফ্রন্ট’ যুদ্ধের জন্য পুরোদস্তুর প্রস্তুত রয়েছে ভারতীয় বিমান বাহিনী। চ্যালেঞ্জ নিতে তৈরি ভারতীয় বিমান বাহিনী। তবে ভারতীয় বিমান বাহিনী কোনও সার্জিক্যাল স্ট্রাইক করবে কিনা, সেই প্রসঙ্গে তিনি বলেন, সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

এর আগে, সেনাপ্রধান বিপিন রাওয়াত গত মাসে বলেছিলেন, ‘টু-ফ্রন্ট’ যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে ভারতকে। কারণ চীন পেশীর আস্ফালন করছে। এরপর বৃহস্পতিবার এয়ারফোর্স ডে উপলক্ষে এক অনুষ্ঠানে ‘টু-ফ্রন্ট’ যুদ্ধের কথা উল্লেখ করলেন ধানোয়া।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা