সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘রোহিঙ্গাদের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে নিতে হবে’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের নিয়ে যা হচ্ছে, তার দায় নিতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে।

রাশিয়ায় সফররত বাদশা সালমান বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের সময় এ কথা বলেছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে রোহিঙ্গাদের নিয়ে বাদশা সালমানের এই বক্তব্যটুকু প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি খবরে।

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সাম্প্রতিক অভিযান এবং এর ফলে ৫ লাখের বেশি রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেওয়ার বিষয়ে খুব বেশি সোচ্চার দেখা যায়নি সৌদি আরবকে। রাশিয়াও রোহিঙ্গা ইস্যুতে পরোক্ষভাবে মিয়ানমারকে সমর্থন করেছে। তবে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে রোহিঙ্গাদের নিয়ে বাদশা সালমানের আলোচনা বিশেষ গুরুত্ব বহন করে।

২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর বর্বর অভিযানকে জাতিসংঘ ‘জাতিগত নিধন’ বলে অভিহিত করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। বুধবার সংস্থাগুলো জানিয়েছে, আগামী ছয় মাস রোহিঙ্গাদের সাহায্যের জন্য সাড়ে ৩ হাজার কোটি টাকার দরকার হবে।

এদিকে, ইরাক থেকে কুর্দিস্তানের স্বাধীন হওয়ার বিষয়ে বাদশা সালমান বলেন, ‘অবশ্যই ইরাকের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।’ তার বক্তব্য রাশিয়ার টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় তিনি সিরিয়ার অখণ্ডতার কথাও বলেন। সিরিয়া যেন খণ্ড বিখণ্ড না হয়, সে জন্য রাশিয়ার সহযোগিতা চান বাদশা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা