,

পাকিস্তানের সমরাস্ত্র চাহিদার ৬৩ শতাংশই দিচ্ছে চীন!

news-image

অান্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমশই উত্তেজনা বাড়ছে। দুই পরমাণু দেশই নিজেদের শক্তিপ্রদর্শন করতে চাচ্ছে।

যদিও এক্ষেত্রে পাকিস্তানকে এক গোল দিয়েছে ভারত। কিন্তু এরই মধ্যে ফাঁস হল এক চাঞ্চল্যকর তথ্য। তথ্য বলছে, পাকিস্তানকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করছে চীন। গত পাঁচ বছর আগেও পাকিস্তানের আমদানি করা অস্ত্রের ৩৯ ভাগ সরবরাহ করত আমেরিকা এবং চীন করত মাত্র ৩৮ ভাগ।

কিন্তু বর্তমানে চীন এককভাবে পাকিস্তানকে ৬৩ শতাংশ অস্ত্র সরবরাহ করছে। অন্যান্য দেশ থেকে পাকিস্তানের অস্ত্র আমদানির সংখ্যা এক ধাক্কায় অনেকটাই কমে গেছে। তথ্য বলছে, চীন থেকে এই পরিমাণ অস্ত্র কেনার ফলে আমেরিকার কাছ থেকে আমদানি করা অস্ত্রের পরিমাণ কমে দাঁড়িয়েছে ১৯ শতাংশ। ইন্ডিয়াস্পেন্ড নামের একটি সংস্থা তথ্য বলছে, বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র রফতানিকারী দেশের তালিকায় স্থান করে নিয়েছে চীন। এ ক্ষেত্রে পাকিস্তানে অস্ত্র রফতানির বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। চীনা অস্ত্রের ৩৫ শতাংশই কেনে পাকিস্তান। চীনের সঙ্গে পাকিস্তানের সম্প্রতি যেসব গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি হয়েছে, তার মধ্যে ৮ সাবমেরিন কেনার চুক্তি অন্যতম।

চার থেকে পাঁচশ’ কোটি ডলারে এসব ডুবোজাহাজ পাকিস্তানকে সরবরাহ করা হবে। ডিজেল-বিদ্যুৎ চালিত এসব ডুবোজাহাজ পাকিস্তানকে পরমাণু হামলার সক্ষমতা আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছে সামরিক পর্যবেক্ষকরা। তারা আরও মনে করছে, শত্রুর প্রথম হামলায় যদি স্থলভাগের পরমাণু ঘাঁটি ধ্বংস হয়েও যায় তবে ডুবোজাহাজ থেকে দ্বিতীয় পরমাণু হামলা চালাতে পারবে পাকিস্তান। খবর কলকাতা টুয়েন্টিফোর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে