,

কাতালুনিয়ায় ক্ষোভ, অশান্ত স্পেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক :স্পেনের কাতালুনিয়া রাজ্যের স্বাধীনতা বিষয়ে গণভোটের জের ধরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। একদিকে স্বাধীনতাপন্থিরা গণভোটের রায় কার্যকর করার উপর জোর দিচ্ছে, অন্যদিকে স্পেনের ফেডারেল সরকার স্বাধীনতার বিরুদ্ধে কড়া অবস্থান নিচ্ছে।

কাতালুনিয়ার মুখ্যমন্ত্রী কারলেস পুজেমন বিবিসি-র সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে কাতালুনিয়ার স্বাধীনতা ঘোষণা করা হবে। চলতি সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহের শুরুতেই এটা করা হবে বলে ইঙ্গিত দেন তিনি।

উল্লেখ্য, স্পেনের ফেডারেল সরকার ও সাংবিধানিক আদালত সপ্তাহান্তের গণভোটকে অবৈধ ও বেআইনি হিসেবে নস্যাৎ করে দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নও এই গণভোটের রায় মানতে নারাজ। পাশাপাশি স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে স্বয়ং সরকারকে বলেছেন ”সংবিধান অনুযায়ী ব্যবস্থা” নিতে।

রাজার এ অবস্থানটি খুবই তাৎপর্যপূর্ণ। কেননা এতকাল দুই পক্ষের মধ্যে বোঝাপড়ার আহ্বান জানিয়েই আসছিলেন তিনি। আর এবার স্বভাবসিদ্ধ সংযম বর্জন করে স্বাধীনতাকামীদের তীব্র সমালোচনা করলেন রাজা। তিনি বলেন, দায়িত্বজ্ঞানহীন আচরণের মাধ্যমে তারা কাতালুনিয়া ও স্পেনের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বিপন্ন করছে। এ অবস্থায় বৈধ রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে সাংবিধানিক ব্যবস্থা প্রয়োগ করতে হবে বলে তিনি মনে করেন।

রাজার ভাষণকে কেন্দ্র করে বিতর্ক আরও বেড়ে গেছে। তাঁর এমন কড়া বার্তার কারণে বিশেষ করে কাতালুনিয়ার অনেক মানুষ ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে। গণভোটের দিন স্পেনের ফেডারেল পুলিশের হিংসাত্মক পদক্ষেপের কোনো উল্লেখ না করায়ও রাজা ফেলিপের সমালোচনা হচ্ছে। মঙ্গলবারও বার্সেলোনা শহরে হাজার হাজার মানুষ ফেডারেল পুলিশ বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ করেছে এবং ‘দখলদার বাহিনী’ হিসেবে তাদের অঞ্চল ছেড়ে চলে যাবার দাবি জানিয়েছে।

এই অবস্থায় অরাজকতার আশঙ্কা করছে স্পেনের কিছু পুলিশ ইউনিয়ন ও রাজনৈতিক বিশেষজ্ঞ। তাঁদের ধারণা, ফেডারেল সরকার কোনো বোঝাপড়া ছাড়াই কাতালুনিয়া অঞ্চলের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাতে পারে। সূত্র : ডিডাব্লিউ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে