কিউবার ১৫ কূটনীতিককে বহিষ্কার নির্দেশ যুক্তরাষ্ট্রের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কিউবার ১৫ কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ওয়াশিংটনের কিউবা দূতাবাসের এসব কর্মকর্তাকে সাত দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, গত সপ্তাহে কিউবায় রহস্যময় হামলার শিকার হন ২৪জনেরও বেশি মার্কিন কর্মকর্তা। এরপরই তারা অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনার পর কিউবার মার্কিন দূতাবাস থেকে অর্ধেকের বেশি কর্মকর্তাকে ফেরত নিয়ে আসে যুক্তরাষ্ট্র। এর পরিপ্রেক্ষিতেই কিউবার ১৫ কূটনীতিককে বহিষ্কার করলো ট্রাম্প প্রশাসন।

প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনস্থাপিত হয়। তবে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই কিউবার সমালোচনা করে আসছেন। তিনি বেশ কয়েকবার কিউবার সঙ্গে সম্পর্ক ছিন্নেরও হুমকি দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা