,

সু চির ফ্রিডম অব অক্সফোর্ড অ্যাওয়ার্ড প্রত্যাহার

news-image

অনলাইন ডেস্ক : মিয়ানমারে রোহিঙ্গা ইস্যু নিয়ে বিতর্কের জেরে দেশটির নেত্রী অং সান সুচিকে দেওয়া ‘ফ্রিডম অব দি সিটি অব অক্সফোর্ড অ্যাওয়ার্ড’ প্রত্যাহার করেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড শহর কর্তৃপক্ষ।

সু চি আর এই সম্মান ‘পাওয়ার যোগ্য নয়’ দাবি করে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয় বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।

মিয়ানমারের গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রামের স্বীকৃতি হিসেবে ১৯৯৭ সালে অং সান সুচিকে এই সম্মাননা জানিয়েছিল যুক্তরাজ্যের অক্সফোর্ড সিটি কাউন্সিল।

বিবিসি বলছে, নগর প্রধান বলেছেন, মিয়ানমার রোহিঙ্গা মুসলিমদের প্রতি যে আচরণ করছে,তাতে সুচি আর ‘ফ্রিডম অব দি সিটি’নামের ওই পুরস্কারের যোগ্য নন।

এর আগে নগর কাউন্সিল মিয়ানমারের নেত্রীকে দেওয়া সম্মান প্রত্যাহার করে নেওয়ার পক্ষে ভোট দেয়।

অক্সফোর্ড শহরের সাথে নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী অং সান সুচির নাম জড়িয়ে আছে, কারণ তিনি সেখানে পড়াশোনা করেছিলেন। পরে তিনি তার শিক্ষাবিদ স্বামীর সাথে ওই শহরে থাকতেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে কলেজে ১৯৬৪ সাল থেকে ১৯৬৭ সাল পড়ালেখা করেছেন সুচি সেই সেন্ট হিউজ কলেজের কর্তৃপক্ষ গত সপ্তাহে তার একটি পোট্রেট নামিয়ে ফেলেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে