,

অবশেষে গ্রেফতার হানিপ্রীত

news-image

আন্তর্জাতিক ডেস্ক :অবশেষে গ্রেফতার হল ধর্ষণে সাজাপ্রাপ্ত ভারতের হরিয়ানার বিতর্কিত ধর্মগুরু ও কথিত ঈশ্বরমানব ইনসানকে। সূত্রের খবর, আপাতত পাঞ্জাব পুলিশ হেফাজতে রেখেছে হানিপ্রীতকে।

গ্রেফতারের আগেই হানিপ্রীত সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তিনি ও তার বাবা গুরমিত রাম রহিম সিং নির্দোষ। এটা তিনি আদালতে প্রমাণ করবেন। এবং তিনি আদালতে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ায় মধ্য দিয়ে যাবেন।

ভিডিও সাক্ষাৎকারে হানিপ্রীত দাবি করেছিলেন, যেভাবে সংবাদমাধ্যমে তাকে দেখানো হয়েছে তা তিনি একেবারেই নন। এসব মিথ্যাচার দেখে তিনি অবসাদে চলে গিয়েছিলেন। সেজন্য ভয়ে লুকিয়েছিলেন।

তার আরও দাবি, রাম রহিমের সঙ্গে সম্পর্ক নিয়ে যেকথা বলা হচ্ছে তা একটুও সত্যি নয়। উল্টে হানিপ্রীত প্রশ্ন করেন, বাবা কি মেয়ের মাথায় হাতও রাখতে পারে না। এতে অপরাধের কি আছে? পাশাপাশি পাঁচকুলায় হওয়া সহিংসতায় নিজের জড়িত থাকার কথাও তিনি অস্বীকার করেছেন।

হানিপ্রীতের দাবি, তিনি বাবা রাম রহিমের সঙ্গে ছিলেন। বাইরে কী হয়েছে তা তিনি জানতেন না বা তাতে তার হাত ছিল না।

প্রসঙ্গত, পলাতক হানিপ্রীতের বিরুদ্ধে হরিয়ানা পুলিশ লুক আউট নোটিশ জারি করেছিল। আন্তর্জাতিক স্তরেও হানিপ্রীতকে খোঁজার চেষ্টা চলেছে। প্রায় একমাস তল্লাশির পর অবশেষে হানিপ্রীতের খোঁজ পাওয়া গেল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে