,

রাখিকে ফোন করেছেন ক্ষুব্ধ হানিপ্রীত!

news-image

অনলাইন ডেস্ক : ভারতের হরিয়ানা রাজ্যের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের কথিত পালিত কন্যা হানিপ্রীত। প্রায় দেড় মাস গা ঢাকা দিয়ে থাকার পর মঙ্গলবার গোপন ডেরা থেকে ভারতীয় দু’টি চ্যানেলে সাক্ষাৎকার দেন তিনি। এদিন অভিনেত্রী রাখি সাওয়ান্তকেও ফোন করেছিলেন হানি- এমনটাই দাবি রাখির। খবর সংবাদ প্রতিদিনের।

রাম রহিমের বায়োপিক নির্মাণ করছেন রাখির ভাই রাকেশ সাওয়ান্ত। ছবিতে রকস্টার রাম রহিম থেকে শুরু করে ডেরার ধর্ষক বাবা ও তার কারাবাসের আদ্যোপান্ত ফুটিয়ে তোলা হবে। এতে রাম রহিমের কথিত পালিতা কন্যা হানিপ্রীতের চরিত্রে অভিনয় করছেন রাখি। এরই মধ্যে ছবির শুটিং শুরু হয়ে গেছে।

এ প্রসঙ্গে রাখি বলেছিলেন, হানিপ্রীতকে সাত আট বছর ধরে চেনেন তিনি। তার সম্পর্কে সব কথাই নাকি রাখির জানা। হানিকে অভিনয়, নাচও শিখিয়েছেন তিনি। এমনকি হানিপ্রীত লন্ডনে রয়েছেন বলেও জানিয়েছিলেন রাখি। এবার নতুন বোমা ফাটালেন তিনি। জানালেন, হানিপ্রীত তাকে ফোন করেছেন। ফোনে তাকে কী বলেছেন তাও বললেল।

রাখি জানান, রাম রহিমের বায়োপিকে অভিনয় করায় হানিপ্রীত তার ওপর ক্ষুব্ধ। নিজের ঘনিষ্ঠ বান্ধবী তার চরিত্রে অভিনয় করবেন এটা আশা করেননি হানি। অবশ্য আইটেম কন্যার এমন দাবি অনেককেই হালকাভাবে দেখছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে