,

রোহিঙ্গা শিবিরে হামলা শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষু রিমান্ডে

news-image

শ্রীলঙ্কায় রোহিঙ্গাদের একটি আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়ে তাদের উচ্ছেদ করার নেতৃত্ব দেওয়ার অভিযোগে এক বৌদ্ধ ভিক্ষুকে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন দেশটির আদালত। গত মঙ্গলবার রাজধানী কলম্বোর কাছে জাতিসংঘের সংরক্ষিত রোহিঙ্গাদের একটি আশ্রয়কেন্দ্রে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভিক্ষু আকমিমানা দয়ারথানাকে বিচারক রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

মাউন্ট লাভানিয়ার আদালতের পুলিশ জানিয়েছে, ওই ভিক্ষু অবৈধ সমাবেশ আহ্বানকারীদের একজন সদস্য, তিনি পুলিশের কাজে বাধা দিয়েছেন এবং এসব কারণে শান্তিকামী বৌদ্ধদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘একজন ভিক্ষু বাজে আচরণ করছে, এমনটা দেখে শান্তিপ্রিয় বৌদ্ধরা হতবাক হয়েছে। তার বিরুদ্ধে বৌদ্ধদের মধ্যে অসহিষ্ণুতা তৈরির অভিযোগ আনছি আমরা। ’

ভিক্ষু আকমিমানার নেতৃত্বে রোহিঙ্গাদের আশ্রয়কেন্দ্রে হামলার একটি ভিডিও ফেসবুকে পেজে আপলোড করা হয়। সেখানে দেখা যায়, ভিক্ষু আকমিমানার নেতৃত্বে বেশ কয়েকজন নারী ও পুরুষ রোহিঙ্গাদের ঘরের জানালা এবং তাদের আসবাব ভেঙে ফেলছে। সরকার এ ঘটনায় ওই ভিক্ষুর আচরণকে পশুর সঙ্গে তুলনা করেছে। ঘটনায় পাঁচ পুরুষ ও এক নারীকে আটক করা হয়।

প্রায় পাঁচ মাস ধরে ১৬টি শিশুসহ ৩৫ জন রোহিঙ্গা ওই শিবিরে বসবাস করছিল। শ্রীলঙ্কার নৌবাহিনী সাগরে নৌকায় ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করেছিল।
এর আগে তারা বেশ কয়েক বছর ধরে ভারতে বসবাস করছিল।

সূত্র : এএফপি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে