,

‘আমিও যৌন হেনস্থার শিকার হয়েছি’

news-image

অনলাইন ডেস্ক : এক সময় যৌন হেনস্থার শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন ভারতের উত্তর মুম্বইয়ের বিজেপি সাংসদ পুনম মহাজন।

রোববার আমদাবাদের ‘ইন্ডিয়ান ইনস্টিটউট অব ম্যানেজমেন্ট’র ‘দ্য রেড ব্রিকস’ সম্মেলনে অংশ নিয়ে এমনটাই জানান তিনি।

স্মৃতি হাতড়ে পুনম মহাজন বলেন, ভারসোভা থেকে ওরলি পর্যন্ত ট্রেনে চেপেই তিনি কলেজ যেতেন। সেই সময় তার ব্যক্তিগত গাড়ি ছিল না। প্রচণ্ড ভিড়ে ট্রেনেই যাতায়াত করতে হয় তাকে। আর এই ট্রেন যাত্রার সময় অনেক দিনই খুব খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু তিনি কখনও দমে যাননি বা নিজেকে দুর্বল ভাবেননি।

তিনি বলেন, আমিও যৌন হেনস্থার শিকার হয়েছি। পৃথিবীর সব নারীকেই এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। বিভিন্ন রকম কুকথা শুনতে হয়। কত মানুষের অযাচিত হাত নারীর শরীর স্পর্শ করে।

এমন আনাকাঙিক্ষত পরিস্থিতিতে নিজেকে দুর্বল ভাবলে সমস্যার সমাধান হবে না। বরং হেনস্থাকারীকে চড় কষিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন পুনম মহাজন। সূত্র: ইকোনোমিক টাইমস

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে