,

বাবা কি তাঁর মেয়েকে ভালবেসে ছুঁতে পারেন না? : হানিপ্রীত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৎ বাবা রাম রহিমের সঙ্গে তাঁর অবৈধ সম্পর্ক ছিল। তাঁর স্বামী তো বটেই, আরও অনেকেই আপত্তিকর অবস্থায় দেখেছেন তাঁদের।

এই অভিযোগ অস্বীকার দিলেন হানিপ্রীত ইনসান। তাঁর প্রশ্ন, কোনও বাবা কি তাঁর মেয়েকে ভালবেসে স্পর্শ করতে পারেন না? এক সংবাদ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে হানিপ্রীত বলেছেন, আইনি পরামর্শ পেয়ে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিচার ব্যবস্থায় তাঁর পূর্ণ আস্থা রয়েছে, তিনি পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দ্বারস্থ হবেন।

তাঁর আরও প্রশ্ন, লোকে কেন তাঁর ও রাম রহিমের বাবা-মেয়ের সম্পর্কে কালি ছেটাচ্ছে। তাঁর অভিযোগ, তাঁদের বিরুদ্ধে নোংরা প্রচার চলছে। একজন বাবা কি তাঁর মেয়েকে ভালবাসতে পারেন না, তাকে ভালবেসে ছুঁতে পারেন না? তাঁর প্রশ্ন। হানিপ্রীতের প্রাক্তন স্বামী বিশ্বাস গুপ্ত অবশ্য অভিযোগ করেছেন, রাম রহিমের সঙ্গে বিছানায় অন্তরঙ্গ অবস্থায় স্ত্রীকে দেখে ফেলেন তিনি। সিরসায় ডেরা সাচা সৌদা সদর দফতরেও একই কাণ্ড চলত বলে তাঁর দাবি। তাঁর আরও অভিযোগ, রাম রহিম তাঁকে সে সময় ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে বলতেন।

হুমকি দিতেন, কাউকে কিছু না বলতে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে