,

মহিলা কলেজ ছাত্রীনিবাসে আগুন, হুড়োহুড়িতে আহত ৫

news-image

Pic 1

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসের একটি কক্ষে আগুন লাগায় আতংকে হুড়োহুড়ি করতে গিয়ে ৫ ছাত্রী আহত হয়েছেন। আজ শনিবার রাত পৌনে ১০টার দিকে ছাত্রীনিবাসের আছিয়া ভবনের তিন তলার ৩০৫ নম্বর কক্ষে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ছাত্রীনিবাসের আবাসিক শিক্ষার্থী মমতাজ আক্তার ও তাছমিনা চৌধুরী জানান, পাশের তিন তলা অন্য একটি ভবনে প্রথমে বিকট শব্দ হয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর কিছুক্ষণ পরই হঠাৎ করে আছিয়া ভবনের ৩০৫ নম্বর কক্ষের বৈদ্যুতিক তারে আগুন ধরে যায়। পরে ৩০৮ ও ৩০৯ নম্বর কক্ষেও আগুন ধরে যায়। এসময় তীব্র পোড়া গন্ধ বের হয় বলে জানান তারা। এসময় আতংকে চারতলা দুটি ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অন্তত ৫ ছাত্রী আহত হয়।

Pic 2
ছাত্রীনিবাসের তত্বাবধায়ক জালাল উদ্দিন জানান, আগুনে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। এর আগেই ফায়ার ব্রিগেডের লোকেরা এসে আগুন নিভিয়ে ফেলে।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়ালিউল্লাহ জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ৩০৫ নম্বর কক্ষের একটি সুইচে আগুনে পোড়ার কালো দাগ দেখা গেছে।

Pic 3
এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সোয়া ১১টা) ছাত্রীরা বাইরে অবস্থান করছিলেন।

 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে