,

আফগানিস্তানে ভুল করে বিমান হামলা, নিহত ১০ সেনা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে তালেবানবিরোধী এক অভিযান চালানোর সময় ভুল করে চালানো বিমান হামলায় নিরাপত্তা বাহিনীর ১০ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন।

স্থানীয় সময় রবিবার হেলমান্দ প্রদেশের গেরেশক জেলায় এ অভিযান চালানো হয়।

হেলমান্দের গভর্নর হায়াতুল্লাহ হায়াতের বরাত দিয়ে ইরানের প্রেস টিভি জানিয়েছে, প্রদেশের গেরেশক জেলায় তালেবানবিরোধী অভিযানের সময় ওই বিমান হামলা হয়। আফগান সেনাবাহিনী যখন জেলায় তালেবানদের শক্ত প্রতিরোধ ব্যুহ ভেদ করার চেষ্টা করছিল তখন জঙ্গিদের ওপর হামলা চালাতে গিয়ে ভুল করে সেনাবাহিনীর ওপর বিমান হামলা চালানো হয়।

তালেবানরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আফগানিস্তান থেকে বিদেশি সেনা পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত তারা অস্ত্র ত্যাগ করবে না।

উল্লেখ্য, প্রায় ১৬ বছর আগে কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে আফগানিস্তানে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র। ২০০১‌ সালের শেষ দিকে চালানো ওই আগ্রাসনে তৎকালীন তালেবান সরকারের পতন হয়। কিন্তু তারপর গত ১৬ বছরেও আফগানিস্তানের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি মার্কিন সরকার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে