,

উ.কোরিয়ার সঙ্গে ‘সরাসরি যোগাযোগ’ করছে যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক :উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ করছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। চীন সফরে গিয়ে সেদেশের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠকের পর শনিবার এ কথা বলেন তিনি।

টিলারসন বলেন, ‘পিয়ংইয়ংয়ের সঙ্গে কথা বলার সম্ভাবনা নিয়ে ভাবছে ওয়াশিংটন। সুতরাং, সঙ্গেই থাকুন। পিয়ংইয়ংয়ের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। আমরা অন্ধকার পরিস্থিতিতে নেই।’

এর আগেও দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগের চ্যানেল থাকার ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টির পর থেকে গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কথার লড়াই চলছে। সম্প্রতি তা চরম রূপ নিয়েছে। উত্তর কোরিয়ার ওপর অবরোধ জোরদার করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। নিষেধাজ্ঞা আরোপ করলেও চীন এতদিন চাইছিল যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া যেন আলোচনা শুরু করে।

এদিকে, দক্ষিণ কোরিয়া ও মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে শুক্রবার এক প্রতিবেদনে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়ান ব্রডকাস্টিং সিস্টেম (কেবিএস) জানায়, বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে