,

নভেম্বরে এশিয়ার ৫ দেশ সফরে আসবেন ট্রাম্পের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতার মধ্যেই চলতি বছরের নভেম্বরে এশিয়ার পাঁচটি দেশ সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩ নভেম্বর শুরু হওয়া তাঁর এই সফর শেষে হবে ১৪ নভেম্বর।

১২ দিনের এই সফরে স্ত্রী মেলানিয়াকে নিয়ে ট্রাম্প যাবেন এশিয়ার শক্তিশালী রাষ্ট্র জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম ও ফিলিপাইনে। এই দেশগুলোতে সফরের সময়টাতে আলোচনায় ঘুরেফিরে থাকবে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের হুমকির বিষয়টি।

রয়টার্সের খবরে বলা হয়, এশিয়া সফরে দুটি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে ভিয়েতনামে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (অ্যাপেক) সম্মেলন ও ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান ন্যাশনসের (আসিয়ান) বৈঠক।

ফিলিপাইনের একটি পৌর এলাকার মেয়র থেকে প্রেসিডেন্ট হওয়া রদ্রিগো দুতের্তের যুক্তরাষ্ট্রবিদ্বেষী বক্তব্যের কারণে ট্রাম্প ম্যানিলায় আসিয়ানের বৈঠকে যেতে রাজি ছিলেন না। তবে জাতিসংঘে সাধারণ অধিবেশন চলাকালে এশিয়ার কিছু নেতা ফিলিপাইনের প্রেসিডেন্টের বিষয়ে নমনীয় অবস্থানে আনেন ট্রাম্পকে।

আন্তর্জাতিক হুমকি-ধমকি ও নিষেধাজ্ঞার পরও উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এ নিয়ে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উনের মধ্যে বাকযুদ্ধ চরমে।

কিম জং-উনকে ‘ক্ষেপণাস্ত্র-মানব’ আখ্যা দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে ট্রাম্প ‘মানসিক বিকারগ্রস্ত ভীমরতিতে ভোগা বুড়ো’ বলেছেন কিম। তাঁরা দুজনই দুই দেশকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন। তবে উত্তর কোরিয়া এক ধাপ এগিয়ে এশিয়ায় যুক্তরাষ্ট্রের মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়ায়ও হামলার হুমকি দিয়েছে।

ট্রাম্পের সফর নিয়ে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, ‘উত্তর কোরিয়ার হামলার হুমকির ফলে যে সমস্যার তৈরি হয়েছে, তা সমাধানে তাদের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে ট্রাম্প কাজ করবেন। তিনি চেষ্টা করবেন, পরমাণু কর্মসূচি থেকে উত্তর কোরিয়ার সরে আসার অনমনীয় যে মনোভাব, সেখান থেকে তাদের সরিয়ে আনার।’

গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়ার সঙ্গে সব ধরনের ব্যাংকিং সম্পর্ক ছিন্ন করার যে সিদ্ধান্ত চীনের প্রেসিডেন্ট নিয়েছেন, সেটার উচ্ছ্বসিত প্রশংসা করছি। দুই মাস আগেও উত্তর কোরিয়ার মানুষ ভাবতেও পারত না চীন তাদের সঙ্গে এ রকমটা করতে পারে। এ জন্য আমি প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাই।’

ট্রাম্প চীন সফরে যাবেন এবং উত্তর কোরিয়ার ওপর আরো চাপ আরোপ করার ওপরও জোর দিবেন বলেও রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে