,

রাখাইনে জাতিসংঘকে ঢুকতে দিচ্ছে না মিয়ানমার সরকার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা ইস্যুতে তদন্ত করার জন্য জাতিসংঘ মিয়ানমারের ওপর চাপ দিয়ে আসছে অনেক দিন ধরেই। রোহিঙ্গা মুসলমানরা কেন মিয়ানমার ছেড়ে পালাতে বাধ্য হয়েছে তা জানতে চায় জাতিসংঘ।

তবে মিয়ানমার সরকার হঠাৎ করেই জাতিসংঘের এই সফরকে বাতিল করে দিয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের একটি নির্ধারিত সফর মিয়ানমার সরকার হঠাৎ করেই বাতিল করে দিয়েছে। ইয়াংগনে জাতিসংঘ মুখপাত্র স্তানিস্লাভ সেলিং জানান, সরকার এই সফর বাতিল করার পেছনে কোনো কারণ দেখায়নি।

গত ২৫ অগাস্ট থেকে মিয়ানমারে সামরিক বাহিনীর অভিযান শুরু হওয়ার পর লাখ লাখ রোহিঙ্গা মুসলমান আশ্রয় নিয়েছে প্রতিবেশী বাংলাদেশে। তবে জাতিসংঘের সংস্থাগুলো বলছে, পালিয়ে আসা রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের সংখ্যা গত কয়েকদিনে লক্ষণীয় রকমে কমে গেছে। এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম-এর একজন মুখপাত্র বলেছেন, মিয়ানমার ছেড়ে রোহিঙ্গাদের পালিয়ে আসা যে একেবারেই বন্ধ হয়ে গেছে এমন কথা বলার সময় এখনো আসেনি।

এ প্রসঙ্গে বার্তা সংস্থা এএফপি জানায়, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ‘বিশাল পরিমাণে’ আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।

শরণার্থী সংক্রান্ত জাতিসংঘের হাইকমিশনার ফিলিপো গ্রান্দি কক্সবাজারের শরণার্থী শিবির পরিদর্শন করে বলেছেন, এ এক বিরাট চ্যালেঞ্জ। এছাড়া, এসব রোহিঙ্গা নিজেদের দেশে ফিরতে পারবে কী না তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে