,

পুলিশের মধ্যে চর ঢুকিয়েই কি গ্রেফতার এড়াচ্ছেন হানিপ্রীত?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বড় বড় দাগী আসামিদের গ্রেফতারের নজির বহুবার রেখেছেন ভারতের পুলিশ অফিসাররা। কিন্তু ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের পালিত কন্যা হানিপ্রীতের হাতে কিছুতেই হাতকড়া পরাতে পারছেন না তারা।

খুব কাছে এসেও পুলিশের জাল কেটে পালাচ্ছেন হানিপ্রীত। আর বারবার এ ঘটনা ঘটাতেই উঠছে প্রশ্ন। তবে কি সর্ষের মধ্যেই আছে ভূত? পুলিশের মধ্যে থেকেই কেউ বা কারা ক্রমাগত বাঁচিয়ে চলেছেন হানিপ্রীতকে?

কারাগারের ওপারে রাম রহিম। কিন্তু তার তথাকথিত পালিতা কন্যাকে ধরতে হিমশিম খাচ্ছে পুলিশ। কিন্তু কী করে একজন নারী বারবার পুলিশের চোখে ধুলো দিয়ে যাচ্ছে? সে প্রশ্নই এখন উঠছে। প্রথমে খবর আসে, নেপালে পালিয়েছেন হানিপ্রীত। সেই মতো তার নামে জারি করা হয় লুক আউট নোটিস। হানিপ্রীতের ছবিও ঝুলিয়ে দেওয়া হয় নেপালের থানায় থানায়। কিন্তু কোথায় কী!

পরে রাম রহিমের সাবেক গাড়ি চালক বলেন, হানিপ্রীত যদি সিরসাতেই লুকিয়ে থাকেন, তাহলে তিনি অবাক হবেন না। তার কথাকে অনেকটা সত্যি প্রমাণ করেই হানিপ্রীতের দেখা মেলে কাছেপিঠেই। একবার খবর রটে হানিপ্রীতকে গ্রেফতার করা হয়েছে। অনুমান করা হচ্ছে, হানিপ্রীতের খুব কাছাকাছি পৌঁছেছিল পুলিশ। কিন্তু কোনোভাবে ফসকে যায় শিকার। এরপর দিল্লিতে এক বোরখা পরা নারীকে হানিপ্রীত বলে সন্দেহ করা হয়। পুলিশ পিছুও নেয়। জোর তল্লাশি চলে। কিন্তু ফলাফল সেই শূন্য। প্রশ্ন উঠছে, কী করে হানিপ্রীত বারবার পালাচ্ছে? পুলিশের ভিতর থেকেই কেউ হানিপ্রীতকে না বাঁচালে এটা সম্ভব নয়।

রোহতক থেকে কেন হানিপ্রীতকে সিরসায় পালাতে দেওয়া হয়েছিল তা নিয়েও প্রশ্ন আছে। জানা যাচ্ছে, এর মধ্যে উদয়পুর, বারমের, রাজস্থানেও গেছেন হানিপ্রীত। তার আইনজীবীর সঙ্গে বৈঠকও করেছেন। কিন্তু যতবার পুলিশ তাকে ধরতে গেছে, ততবার দেখা গেছে একটু আগেই তিনি উধাও হয়েছেন। স্বাভাবিকভাবে পুলিশের ভেতর থেকেই খবর পাচার হচ্ছে বলে অনুমান। কোনো কোনো মহলের ধারণা, এ শুধু পুলিশের ব্যর্থতা নয়। পিছনে আছে রাজনৈতিক চাপ। হরিয়ানায় সরকার গড়তে রাম রহিম ব্যাপক সাহায্য করেছিলেন। ইতিমধ্যে ধর্ষণ মামলায় তাকে জেলে যেতে হয়েছে। কিন্তু বাবাকে আর বিরক্ত করতে চান না প্রভাবশালী নেতারা। আর তাই ছলে-কৌশলে বাঁচিয়ে দেওয়া হচ্ছে হানিপ্রীতকে। যেহেতু এই নারী বাবার খুব ঘনিষ্ঠ ও আদরের ছিলেন। তাই হানিপ্রীতকে কোনোভাবে ঘাঁটাতে চাইছেন না নেতারা। সেই চাপের মুখেই বারবার ব্যর্থ হতে হচ্ছে পুলিশকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে