,

মালয়েশীয়দের উত্তর কোরিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিজেদের নাগরিকদের উত্তর কোরিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে মালয়েশিয়া। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম স্টার অনলাইন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘পরবর্তী নোটিস দেওয়ার আগ পর্যন্ত সব মালয়েশীয়কে উত্তর কোরিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।’

উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ঘিরে কোরীয় উপদ্বীপে যে উত্তেজন ছড়িয়ে পড়েছে তা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘পরিস্থিতি স্বাভাবিকে ফিরলে ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়টি পুনঃবিবেচনা করা হবে।’

উত্তর কোরিয়ার সঙ্গে যেসব দেশের মিত্রতার সম্পর্ক রয়েছে তার মধ্যে অন্যতম মালয়েশিয়া। চলতি মাসের প্রথম দিকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ঘিরে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যকার সামরিক উত্তেজনা বাড়তে শুরু করে। সম্প্রতি পিয়ংইয়ংয়ের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন। চলতি সপ্তাহের প্রথম দিকে উত্তর কোরিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং যুক্তরাষ্ট্রের বিমান ভূপাতিত করার অধিকার তাদের রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে