,

অস্ত্র চুক্তি ও সিরিয়া বিষয়ে আলোচনা করতে তুরস্কে যাচ্ছেন পুতিন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া ইস্যু এবং গুরুত্বপূর্ণ একটি অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের সঙ্গে সাক্ষাত করতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরফলে এ দু’দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

আঞ্চলিক দ্বন্দ্ব সত্ত্বেও সিরিয়ার আকাশ সীমায় রাশিয়ার একটি যুদ্ধবিমানকে গুলি করে ভুপাতিত করাকে কেন্দ্র করে সৃষ্ট সংকট মিটমাট হয়ে যাওয়ায় ২০১৬ সাল থেকেই রাশিয়া ও তুরস্ক ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে। পুতিনের একদিনের আঙ্কারা সফরের প্রাক্কালে তার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘রাশিয়া ও তুরস্ক অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছে।’

২০১১ সাল থেকে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধ অবসানে দেশটিতে চারটি নিরাপদ অঞ্চল গঠনের জন্য মস্কো ও আঙ্কারা চাপ দিয়ে আসছে। এদিকে ন্যাটো সদস্য তুরস্ক রাশিয়ার কাছ থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ে ২শ’ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে বলে জানা যায়। তুরস্কের এ পদক্ষেপে জোটের মিত্র অনেক দেশ ক্ষুব্ধ হয়েছে। এএফপি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে