,

ব্রাহ্মণবাড়িয়ায় ২০ দলীয় জোটের বিক্ষোভ মিছিল সমাবেশ

1 (7)প্রতিনিধি ॥ বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় ২০ দলীয় জোট বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। বিকেল ৫ টায় স্থানীয় রেল গেট থেকে নেতা কর্মীরা মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে সমাবেশ হয়। সামবেশে জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব জহিরুল হক খোকন, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, হাজী জাহাঙ্গীর, যুবদলের মুনির হোসেন, ছাত্রদলের ইয়াসিন মাহমুদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, প্রতারণা ও প্রহসনের নির্বাচনের নামে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় গিয়ে বাকশাল কায়েম করছে। সরকারের বাকশালী সকল পদক্ষেপ জণগণকে নিয়ে তীব্র আন্দোলন করে প্রতিহত করা হবে। বক্তারা সরকারের পতন আন্দোলনে সর্বস্তরের জণগণকে অংশগ্রহণের আহবান জানান।

 

এ জাতীয় আরও খবর

মোহাম্মদপুর গৃহায়ণ প্রকল্পে অনিয়ম, ফ্ল্যাট বরাদ্দের তথ্য উন্মোচন

৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হলেন খোন্দকার মোরতাজুল করিম

সংকট সমাধানে দরকার রাজনৈতিক উদ্যোগ

ইরানের সঙ্গে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে: পাকিস্তান

ম্যারাডোনার মামলায় চিকিৎসা পরীক্ষার ফল নিয়ে ভুল স্বীকার

ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে ট্রাম্পপুত্র ব্যারনকে হত্যার হুমকি

সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকার পানি সংকট মোকাবিলায় ভূমিকা রাখবে ডেনমার্ক: এলজিআরডি মন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন জনসমর্থন কমেছে, রেকর্ড নিম্নে ট্রাম্পের জনপ্রিয়তা

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করবে ইউএনডিপি

দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে