,

রোহিঙ্গাদের উপর আক্রমণ করা ভিক্ষুদের ‘পশু’ বলল শ্রীলংকা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলংকায় আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের উপর আক্রমণ করা উগ্র বৌদ্ধ ভিক্ষুদের ‘পশু’ অভিহিত করেছে দেশটির সরকার। বুধবার দেশটির মন্ত্রিপরিষদের মুখপাত্র রাজিথা সেনারত্নে বলেন, মঙ্গলবার জাতিসংঘের সেফ হাউজে থাকা ৩১ রোহিঙ্গার উপর আক্রমণের নিন্দাজ্ঞাপন করেছে শ্রীলংকা সরকার।

গত মঙ্গলবার শ্রীলংকার রাজধানী কলম্বোর কাছে ৩১ রোহিঙ্গা শরণার্থীর আশ্রয়স্থল এই শরণার্থী কেন্দ্রে কিছু উগ্র বৌদ্ধভিক্ষুর নেতৃত্বে হামলা চালায়। বহুতল ভবনটির গেট ভেঙে প্রবেশ করে দরজা ও আসবাবপত্র ভাঙচুর। শরণার্থীদের হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও তাদের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ আহত হন।

ওই সেফ হাউজে আশ্রয় নেয়া ৩১ রোহিঙ্গাকে ৫ মাস আগে সমুদ্র থেকে উদ্ধার করে শ্রীলংকার নৌবাহিনী। তারা তামিলনাড়ুর একটি শরণার্থী কেন্দ্রে কয়েক বছর বাস করার পরে সেখান থেকে বের হয়ে যায়।

হামলার নিন্দাজ্ঞাপন করে সেনারত্নে বলেন, যা হয়েছে তাতে একজন বৌদ্ধ হিসেবে আমি লজ্জিত। অল্পকিছু বৌদ্ধভিক্ষুর নেতৃত্বে এই হামলার কারণে ছোট শিশু কোলে নিয়ে মায়েদের সেফ হাউজ থেকে বের হয়ে যেতে হয়েছে। সেনারত্নে বলেছেন, যেসব পুলিশ উগ্র জনতাকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেয়া হবে। সেনারত্নে যোগ করেন, বুদ্ধ আমাদের এটা শেখাননি। আমাদের শরণার্থীদের সমব্যথী হতে হবে। যেসব ভিক্ষু এই হামলা চালিয়েছে তারা প্রকৃতপক্ষে পশু।

শ্রীলংকার উগ্রবাদী বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে মিয়ানমারের উগ্র জাতীয়তাবাদী ভিক্ষুদের যোগযোগ রয়েছে। দুই পক্ষের বিরুদ্ধেই এই দুই দেশে সংখ্যালঘু মুসলিমদের নির্যাতনের অভিযোগ রয়েছে। সিনহালে জাথিকা বালামুলুয়া (সিনহলিজ ন্যাশণাল ফোর্স) নামের এই উগ্রবাদী সংগঠনের এক সদস্য ফেসবুকে ভিডিও পোস্ট করে লিখেন, এরা হচ্ছে রোহিঙ্গা জঙ্গি যারা মিয়ানমারে বৌদ্ধ ভিক্ষুদের হত্যা করেছে। এএফপি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে