,

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিবকে লক্ষ্য করে বিমানে জঙ্গি হামলা!

news-image

আন্তজৃাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে জঙ্গি হামলার ঘটনা ঘটছে। স্পাইসজেটের দিল্লি-কাবুল বিমানে ঘটনাটি ঘটেছে।

বিমানটিতে প্রায় ১৮০ জন যাত্রী ও ক্রু মেম্বার ছিলেন। তবে প্রত্যেককে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে বিমানটির উড়ান শুরু করার কথা ছিল। কিন্তু বিমানবন্দরে হামলার কারণে সেটি নির্দিষ্ট সময়ে ছাড়তে পারেনি। তালিবান রকেট লঞ্চার হামলাটি করেছে বলে মনে করা হচ্ছে।
ঘটনার পর টুইটারে হামলার কথা স্বীকার করে নিয়েছে জঙ্গিগোষ্ঠী তালিবান। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস কাবুল সফরে গিয়েছেন। তিনিই হামলার লক্ষ্য ছিলেন বলে জানিয়েছে তালিবান।

জানা যায়, গতকাল বিমানবন্দরে যখন রকেট হামলা হয়, সেখানেই ছিল স্পাইসজেট এসজি ২২ বিমান। বিমানটি উড়ানের জন্য প্রস্তুত হচ্ছিল। স্পাইসজেটের মুখপাত্র জানিয়েছেন, যখন ঘটনাটি ঘটে তখন কাবুল-দিল্লি বিমান উড়ানের জন্য তৈরি ছিল। শুধু ওড়ার অপেক্ষায় ছিল বিমানটি। বিমানের প্রায় ১৮০ জন যাত্রী ও ক্রু মেম্বারকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। তাঁদের টার্মিনাল বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিমানের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

আফগানিস্তানের রাজধানী কাবুলে এর আগেও একাধিক হামলা হয়েছে। একাধিক রকেট বিমানবন্দরে হামলা চালিয়েছে। একটি রকেট বিমানবন্দরের কাছেই একটি বাড়িতেও আঘাত করেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে