,

রাখাইনে ঘাস খেয়ে বাঁচার চেষ্টা রোহিঙ্গাদের

news-image

নিউজ ডেস্ক : রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের শিকার এলাকাগুলোর একটি মংডু। শহরটির বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল রোহিঙ্গাদের বসতি।

ওই এলাকার মূল সড়কে আশপাশে ৪০ কি.মি পর্যন্ত লাখো মানুষের বসতি ছিল।কিন্ত বর্মী আর্মিদের জাতিগত নিধন অপারেশনে পুড়ে ছাই হয়েছে এসব গ্রাম। সেনাদের তাণ্ডব, নৃশংসতা ও ভয়াবহতা হার মানিয়েছে মানবতাকে। প্রাণে বেঁচে এরই মধ্যে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা। আর যারা এখনও পালাতে পারেনি; সেনাদের ভয়ে তাদের বনজঙ্গলে লুকিয়ে থাকতে হচ্ছে। সেখানে ঘাস আর পানি খেয়ে বেঁচে আছে তারা।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স স্থানীয় এক শিক্ষকের বরাত দিয়ে জানায়, ওই অঞ্চলের ইউশেই কিয়া গ্রামের রোহিঙ্গাদের উপর সেনাসদস্যরা হত্যা, ধর্ষণ করেছে। সেনাদের তাণ্ডবের শিকার হয়ে ৮০০টি পরিবারের মধ্যে এখন আছে মাত্র ১০০টি। যারা রয়ে গেছে তাদের সেনাদের সঙ্গে লুকোচুরি করে থাকতে হচ্ছে। কারণ সেনারা সকালে গ্রামে আসে। সেনারা গ্রামে এলে তারা জঙ্গলে লুকিয়ে পড়ে এবং চলে গেলে রাতে বাড়িতে ফিরে আসে। ‘

এই শিক্ষক বলেন, আজ সন্ধ্যায় খাওয়ার মতো কোনো খাবার নেই আমাদের। কী করার আছে? আমরা জঙ্গলের কাছাকাছি থাকি। সেখানে অনেক ঘাস রয়েছে; আমরা এটাই খাচ্ছি। এরপর একটু পানি সংগ্রহ করে পান করছি। এভাবেই বেঁচে আছি আমরা। ‘ ওই শিক্ষকের নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ করেনি রয়টার্স।

সেনাদের পুড়িয়ে দেয়া রোহিঙ্গা বসতবাড়িগুলো এখন বিরানভূমি। এক সময় রোহিঙ্গা মুসলিমদের পদচারণায় মুখর স্থানীয় মসজিদ, বাজার ও স্কুল এখন একেবারে নীরব।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে