,

এখনো যেসব নিষেধাজ্ঞার বেড়াজালে বন্দী সৌদি নারীরা

news-image

অনলাইন ডেস্ক : পোশাক পরার ধরন, পছন্দ-অপছন্দের বিষয়ে এখনো স্বাধীন নন সৌদি নারীরা। সম্প্রতি দেশটির সরকার নারীদের গাড়ি চালানোর অধিকার দেয়।

তারপর জীবনের নানা বিষয়ে তারা এখনো নিষেধাজ্ঞার বেড়াজালে বন্দী। অন্য সব দেশে নারীরা যা সহজেই করতে পারে তা সৌদিতে কল্পনা করাই মুশকিল। যেমন সৌদি নারীরা পুরুষদের সঙ্গে অবাধে মেলামেশা করতে পারেন না। জনসেবামূলক প্রতিষ্ঠান যেমন ব্যাংক, হাসপাতাল কিংবা রেস্টুরেন্টের ক্ষেত্রে তা আলাদা। কিন্তু এসব ক্ষেত্রেও নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখার ওপর জোর দেয়া হয়।

সৌদি নারীরা নিজের পছন্দসই কাপড় পরতে পারেন না। তাদের অবশ্যই কালো রঙের কাপড় দিয়ে সারা শরীর আবৃত করে রাখতে হয়। যে পোশাকটি অবশ্যই ঢিলেঢালা হতে হবে। সৌদি নারীরা চাইলে স্বাধীনভাবে ব্যবসা করতে পারে না। নিজের সক্ষমতা থাকলেও তাকে বাধ্যতামূলকভাবে পুরুষের সাহায্য নিতে হয়। স্বামী তালাক দিলে নির্দিষ্ট বয়সের (ছেলেদের জন্য ৬ বছর ও মেয়েদের জন্য ৯) পর সন্তানকে আর নিজের কাছে রাখতে পারেন না সৌদি নারীরা।

সৌদি আরবে নারীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের জন্য আবেদন করতে হলেও পরিবারের পুরুষ সদস্যের অনুমতির প্রয়োজন হয়। সৌদি কোনো নারীর একক সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য নয়। অবশ্যই দুইজন নারীকে একত্রে সাক্ষ্য দিতে হবে এবং তাদের সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমমর্যাদা পাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে