,

প্রধানমন্ত্রী অ্যাবেকে টেক্কা দিতে জাপানে নতুন রাজনৈতিক দল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে টেক্কা দিতে নতুন দল গড়ার ঘোষণা দিয়েছেন টোকিওর গভর্নর ইউরিকো কোইকি। দলের নামও প্রকাশ করেছেন তিনি, ‘পার্টি অব হোপ।

গত সোমবার আগাম নির্বাচনের বিষয়ে ঘোষণা দেন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। জানান, নির্বাচনী অঙ্গীকার পূরণে আরও জোরালো পদক্ষেপ নিতে আগামী ২২ অক্টোবর আগাম নির্বাচনের পরিকল্পনা করছেন তিনি। এরইমধ্যে নতুন দল গড়ার ঘোষণা এল।

গত বছর প্রতিরক্ষামন্ত্রীর পদ ছেড়ে টোকিওর গর্ভনর হিসেবে নির্বাচিত হন ইউরিকো কোইকি। তিনিই ছিলেন জাপানের ইতিহাসে প্রথম নারী প্রতিরক্ষামন্ত্রী। চলতি বছরের শুরুর দিকে অ্যাবের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে ইউরিকো কোইকি সরে দাঁড়ান।

জাপানে বর্তমানে বিরোধী দলগুলো কোণঠাষা অবস্থায় আছে। এ অবস্থায় আগাম নির্বাচন দিয়ে নিজের অবস্থা আরও সুসংসত করতে চান অ্যাবে। এরইমধ্যে তার অস্বস্তি বাড়িয়ে নতুন দলের ঘোষণা দিলেন ইউরিকো কোইকি। সূত্র : রয়টার্স

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে