,

লন্ডনে পাতাল রেলে ফের বিস্ফোরণ

news-image

আন্তর্জাতিক ডেস্ক :লন্ডনের পাতাল রেলে আবারো বিস্ফোরণ ঘটেছে। টাওয়ার হিল স্টেশনের কাছে আন্ডারগ্রাউন্ড ট্রেনে (টিউব) মঙ্গলবার দুপুরে এই বিস্ফোরণ ঘটে।

পুলিশ জানায়, টাওয়ার হিল স্টেশনে অগ্নি সতর্কতা পাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছে ট্রেনের ভেতর একটি জ্বলন্ত বস্তু পড়ে থাকতে দেখেন। ওই বস্তুটি থেকে তখন ধোঁয়া উড়ছিলো।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোবাইল ফোনের চার্জার অথবা ব্যাটারি প্যাক থেকে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

এদিকে বিস্ফোরণের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত যাত্রীদের মধ্যে। হুড়োহুড়িতে কমপক্ষে ৫ জন সামান্য আঘাত পেয়েছেন বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। বর্তমানে বন্ধ রাখা হয়েছে টাওয়ার হিল স্টেশন।

উল্লেখ্য, এ মাসের মাঝামাঝি লন্ডনের পাতাল ট্রেনে সংঘটিত অপর এক বিস্ফোরণে আহত হয় প্রায় ২০ জন যাত্রী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে