,

হানিপ্রীত দিল্লি হাইকোর্টে জামিন চাইলেন!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ধর্ষণের দায়ে দণ্ডপ্রাপ্ত ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিমের পালিত কন্যা হানিপ্রীত ইনসানের খোঁজে মঙ্গলবার দিল্লিতে তল্লাশি চালিয়েছে হরিয়ানা পুলিশ। তবে এবারও তার সন্ধান পাননি আইন-শৃঙ্খলা বাহিনী।

অথচ তার আইনজীবী জানিয়েছেন, হানিপ্রীত দিল্লিতেই রয়েছেন।ভারতীয় গণামধ্যমে খবর, গতকাল সোমবার রাম রহিমের সহযোগী হানিপ্রীত, আদিত্য ইনসান ও পবন ইনসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দেশটির একটি আদালত। তাদের সকলের বিরুদ্ধে দেশদ্রোহিতা, হিংসায় মদত দেওয়া এবং রাম রহিমকে পালাতে সাহায্য করতে ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে।

আদালতের এই পরোয়ানা জারি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই হানিপ্রীতের আইনজীবী জানান, তাঁর মক্কেল আগাম জামিনের জন্য দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন। আইনজীবী আরও দাবি করেন, হানিপ্রীত দিল্লিতেই রয়েছেন। এরপরই, দিল্লিজুড়ে জোর তল্লাশি শুরু করে হরিয়ানা পুলিশ। যদিও, এখনও পর্যন্ত অধরা হানিপ্রীতসহ বাকিরা। ইতিমধ্যে তাদের তিনজনের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল অ্যালার্ট জারি করেছে হরিয়ানা পুলিশ।

৩৭ বছর বয়সী হানিপ্রীত গত ২০০৯ সাল থেকেই রাম রহিমের ঘনিষ্ঠ সহযোগী। গত ২৫ অগাস্ট, রাম রহিম দোষী সাব্যস্ত হওয়ার দিন তাঁকে শেষবার দেখা গিয়েছিল। তারপর গত ১ মাস ধরে পুলিশ তাঁর খোঁজে নেপাল, রাজস্থান, বিহার, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালালেও তাকে আটক করা যায়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে