,

ফিলিস্তিনি ভূমিতে অবৈধ বসতি স্থাপনকারী ৩ ইসরাইলি গুলিতে নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি ভূমি দখল করে অবৈধ বসতি স্থাপনকারীদের ওপর গুলি চালিয়েছে এক ফিলিস্তিনি বন্দুকধারী।

এতে দখলদার তিন ইসরাইলি নিহত এবং আরও একজন আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার জেরুজালেমের নিকটবর্তী পশ্চিমতীরের অবৈধ ইসরাইলি বসতি ‘হার আদারে’ এ ঘটনা ঘটে।

ইসরাইলি সেনাবাহিনীর রেডিওর প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে আলজাজিরা।

হার আদারের এক বাসিন্দা রেডিওটিকে জানিয়েছেন, একদল ফিলিস্তিনি শ্রমিকের সঙ্গে বন্দুকধারী ঘটনাস্থলে আসেন। এরপর আধা সামরিক ইসরাইলি পুলিশ বাহিনীকে লক্ষ্য করে তিনি গুলি চালান।

হামলার পর ওই বন্দুকধারীও গুলিতে নিহত হন বলে জানিয়েছে ইসরাইলি পুলিশ।

ফিলিস্তিনের পশ্চিমতীর ও ইসরাইলি সীমান্তবর্তী পশ্চিম জেরুজালেমের হার আদারে বেশ বড়সর অবৈধ বসতি স্থাপন করেছে ইসরাইল।

২০১৫ সাল থেকে মঙ্গলবার পর্যন্ত ইসরাইলি নিরাপত্তা বাহিনী ২৫৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে। ইসরাইলের দাবি- নিহতের বেশিরভাগই হামলাকারী এবং অন্যরা বিভিন্ন ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষকালে নিহত হয়েছেন।

অন্যদিকে একই সময়ে ৪৮ ইসরাইলি, দুই মার্কিনি ও ব্রিটিশ পর্যটক ফিলিস্তিনিদের হামলায় নিহত হয়েছেন।

দখলদার ইসরাইলি সেনাদের বিরুদ্ধে বেশিরভাগ হামলার ঘটনা ঘটেছে মূলত পশ্চিমতীর থেকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে