,

উ. কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়নি: পেন্টাগন

news-image
উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, পিয়ংইয়ংয়ের এমন অভিযোগকে প্রত্যাখ্যান করেছে পেন্টাগন। তারা উত্তর কোরিয়ার ওই বিবৃতিকে ‘অদ্ভুত’ বলে উল্লেখ করে মার্কিন বিমান ভূপাতিত করার ব্যাপারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
এ নিয়ে জাতিসংঘের এক মুখপাত্র বলেছেন, দেশ দুটির এমন অগ্নিগর্ভ উস্কানি মারাত্মক ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে। দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকেও বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া যেভাবে একে অপরকে দোষারোপ করছে এবং পুন:পুন: হুমকি দিচ্ছে, তাতে এ অঞ্চলে যেকোনো মুহূর্তে সংঘাত বেঁধে যেতে পারে, যা নিয়ন্ত্রণ করা কারো পক্ষেই সম্ভব হবেনা।
এর আগে, উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তাছাড়া সোমবার নিউ ইয়র্কে রি ইয়ং হো আরো বলেন, যুক্তরাষ্ট্রের বোমারু বিমানকে ভূপাতিত করার অধিকার রয়েছে তার দেশের। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যখন মার্কিন বোমারু তাদের দেশের আকাশসীমায় থাকবে তখন এই অধিকার প্রযোজ্য। বিশ্বের ভালো করে মনে রাখা উচিত যুক্তরাষ্ট্রই প্রথম যুদ্ধ ঘোষণা করেছে।
উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উভয় দেশ বেশ কয়েকদিন ধরেই কথার যুদ্ধে জড়িয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহের উত্তেজনার পরও বিশেষজ্ঞরা সরাসরি যুদ্ধের আশঙ্কা কম বলে মনে করছেন। শনিবার জাতিসংঘের উত্তর কোরীয় পররাষ্ট্রমন্ত্রীর ভাষণের পর মার্কিন প্রেসিডেন্ট টুইটারে জবাব দিয়েছেন। ট্রাম্প টুইটে বলেছেন, যদি উত্তর কোরিয়া বাগাড়ম্বর চালিয়ে যায় তাহলে দেশটির নেতা কিম জং উন বেশিদিন থাকবেন না। বিবিসি ও সিএনএন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে