,

মার্কিন রণতরীতে ‘হামলার’ ছবি ও ভিডিও প্রকাশ করলো উ. কোরিয়া!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও জঙ্গি বিমানে ক্ষেপণাস্ত্র হামলার প্রচারণামূলক ছবি ও ভিডিও প্রকাশ করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ‘ডিপিআরকে টুডে’ ওই ভিডিও প্রকাশ করে।

যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত কৌশলগত দ্বীপ গুয়ামের এন্ডারসন বিমান ঘাঁটি থেকে মার্কিন বিমানবাহিনীর বোমারু বিমান বি-১বি ল্যান্সার উত্তর কোরিয়ার আকাশসীমার কাছ দিয়ে উড়ে যাওয়ার কয়েক ঘণ্টা পরই ভিডিও ও ছবিগুলো প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্র শনিবারের সে মহড়া চালায় সুদূর উত্তরে দুই কোরিয়ার মাঝের বেসামরিক অঞ্চলে।

প্রচারণামূলক ওই ভিডিওতে দেখা যায়, উত্তর কোরিয়ার তৈরি পুকগুকসং-২ ক্ষেপণাস্ত্র ছুড়ে মার্কিন বি-১বি ও অত্যাধুনিক এফ-৩৫ বিমানে হামলা চালানো হয়। কম্পিউটারে বানানো এসব ছবিতে মার্কিন বিমানদুটোকে বিধ্বস্ত হতে দেখা যায়।

ভিডিওতে আরো দেখানো হয়, উত্তর কোরিয়ার একটি সাবমেরিন থেকে ছোড়া পুকগুকসং-২ ক্ষেপণাস্ত্রের আঘাতে পারমানবিক শক্তিচালিত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন বিস্ফোরিত হয়েছে।

যুক্তরাষ্ট্রকে কঠোর সতর্ক করে ভিডিওতে লেখা ছিল, ‘যদি মার্কিন হামলার নেতৃত্বেও বি-১বি, এফ-৩৫ ও কার্ল ভিনসন থাকে, তাহলে সেগুলোর পরিণতি এমনই হবে। ’

এরকম অ্যানিমেশন ভিডিও আগেও বানিয়ে প্রচার করেছে উত্তর কোরিয়া। আগের ভিডিওগুলোতে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস ও একটি সমাধিক্ষেত্রে দাঁড়িয়ে থাকা প্রেসিডেন্ট ট্রাম্পের মূর্তিতে আক্রমণ করতে দেখানো হয়। এবার এর সঙ্গে যুক্ত হল রণতরী।

https://youtu.be/PuKHfEwFVS4

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে