,

চলে গেলেন বিশ্বের সবচেয়ে মোটা নারী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে মোটা নারী হিসেবে স্বীকৃত মিশরীয় নারী ইমান আহমেদ মারা গেছেন। ৩৬ বছরের ইমানের সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে সোমবার জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

গত মে মাস থেকে আমিরাতের রাজধানী আবুধাবিতে চিকিৎসাধীন ছিলেন ইমান। আমিরাতের গণমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল, গত মাসে ইমানকে হাসপাতালে তার বিছানায় নাচতে দেখা গেছে।

প্রায় ৫০০ কেজি ওজন নিয়ে চিকিৎসা করাতে গত ১১ ফেব্রুয়ারি মিশরের আলেকজান্দ্রিয়া থেকে ভারতের মুম্বাইয়ে এসেছিলেন ইমান। অতিরিক্ত ওজনের জন্য দীর্ঘ ২৫ বছর যাবৎ ঘরের বাইরে বের হতে পারেননি ইমান। মুম্বাইয়ের সাইফি হাসপাতালে তার চিকিৎসার তত্ত্বাবধানে ছিল ১৫ সদস্যের চিকিৎসক দল। মে মাসে ৩২৪ কেজি ওজন কমানোর পর তাকে আবুধাবির ভিপিএস বুরজিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশ্য ওই সময় ইমানের বোন অভিযোগ করেছিলেন, চিকিৎসকেরা যেমনটা দাবি করছেন তেমন নয় বরং তার বোনের ওজন অর্ধেকও কমেনি। সাইফি হাসপাতাল কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করেছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে