,

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞায় উ.কোরিয়াসহ ৩ দেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক :এবার উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা ও চাদের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি হয়েছে। রবিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে নির্বাহী আদেশ জারি করেন।

হোয়াইট হাউস জানায়, বিভিন্ন দেশের সরকারের সরবারহকৃত তথ্য পর্যালোচনা করে এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়েছে। এ নিষেধাজ্ঞা আগামী ১৮ অক্টোবর থেকে কার্যকরের কথা রয়েছে। তবে যাদের ভিসার মেয়াদ এর বেশি সময় পর্যন্ত রয়েছে তাদের ওপর এটি কার্যকর হবে না।

হোয়াইট হাউস আরো জানায়, উত্তর কোরিয়ার সব নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি হয়েছে। কারণ, দেশটি মার্কিন সরকারকে সহযোগিতা করছে না। অন্যদিকে, প্রয়োজন অনুযায়ী সন্ত্রাস সম্পর্কিত এবং অন্যান্য তথ্য যুক্তরাষ্ট্রকে জানাচ্ছে না চাদ। এ কারণে চাদের নাগরিকদের ব্যবসায়িক এবং পর্যটন ভিসা বাতিল করা হয়েছে। তবে ভেনেজুয়েলার ক্ষেত্রে কেবল দেশটির সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। দেশটির ওপর আগে থেকেই যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে।

এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র নিরাপদ রাখাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই। যাদের আমরা পুরোপুরি নিরাপদ বিবেচনা করতে পারি না তাদের আমাদের দেশে প্রবেশের অনুমতি দেব না।’

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই ছয়টি মুসলিমপ্রধান দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। তখন তা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখোমুখি হতে হয় তাকে। এমনকি নিজের দেশ এবং নিজের দলের নেতাকর্মীদের তোপের মুখে পড়তে হয়েছে।

তবে রবিবারের আদেশে পাঁচটি মুসলিম দেশ ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমন ও সোমালিয়ার ওপর নিষেধাজ্ঞা বলবৎ রাখা হলেও সুদানের নাগরিকদের ওপর থেকে তা সরিয়ে নেয়া হয়। এছাড়া, ইরাকের নাগরিকদের ওপর সরাসরি ভ্রমণ নিষেধাজ্ঞা না থাকলেও যুক্তরাষ্ট্রে প্রবেশে কঠোর নিরাপত্তা ও জটিল পরীক্ষা-নিরীক্ষার মুখোমুখি হতে হবে তাদের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে