,

‘শহীদদের’ রক্তের সঙ্গে ঋতুস্রাবের তুলনা! খেতাব হারালেন তুর্কি সুন্দরী

news-image

দেশের জন্য আত্মোৎসর্গকারী ‘শহীদদের’ নিয়ে বিরূপ মন্তব্য করে মুকুট হারিয়েছেন ‘সুলতান সুলেমান’-এর দেশ তুরস্কের সেরা সুন্দরী ইতির ইসেন। গত বছর তুরস্কে সরকার উৎখাত চেষ্টায় যে ব্যর্থ অভ্যুত্থান (ক্যু) হয়, তা নিয়েই ‘অগ্রহণযোগ্য’ মন্তব্য করে বসেন ১৮ বছর বয়সী ওই দেশসেরা সুন্দরী।

এর কাফফারা হিসেবে সৌন্দর্য রানীর মুকুট মাথায় উঠতে না উঠতেই তা খোয়ালেন তিনি।

২০১৬ সালের জুলাইয়ের ১৫ তারিখে তুরস্কের রাজনৈতিক ইতিহাসে ঘটে যায় এক রক্তাক্ত অধ্যায়। প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ানের সরকারকে উৎখাত চেষ্টার সেই ক্যু-তে নিহত হয় দুই শতাধিক মানুষ আর আহত হয় ২ হাজারের বেশি। দেশটিতে তাদের শহীদ বলে বিবেচনা করা হয়। এ বছরের জুলাইয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে সেই ঘটনার প্রসঙ্গে বিতর্কিত কথা বলেন মিস টার্কি ইতির ইসেন। তিনি সেই ক্যু-এ শহীদদের রক্তকে নিজের ঋতুস্রাবের রক্তের সঙ্গে তুলনা করেন।

তার এ মন্তব্যের জেরে শুরু হয় তীব্র বিতর্ক। ঝড় বয়ে যায় টুইটারসহ অন্যান্য সোশাল মিডিয়ায়।

 

মিস টার্কির সেই টুইটের বরাত দিয়ে তুরস্কের সংবাদমাধ্যমে বলা হয়, তিনি লিখেছেন, ১৫ জুলাই শহীদ দিবসে আমার ঋতুস্রাব শুরু হয়েছে।

দিনটিতে শহীদদের রক্তের প্রতিনিধিত্ব করতে আমারও রক্তপাত ঘটছে। এমনই ভাষায় মনের ভাব ব্যক্ত করেছেন তিনি।

টুইটটি সুন্দরী প্রতিযোগিতার আয়োজকদের নজরে আসে যখন তার মাথায় মুকুট পরানো হয়ে গেছে। অর্থাৎ দেশের শ্রেষ্ঠ সুন্দরী নির্বাচিত হবার বেশ আগেই তিনি অমন মন্তব্য করেছিলেন যা সংশ্লিষ্টদের নজরে আসে পরে।

সম্প্রতি মিস টার্কি অর্গানাইজেশনের কর্ণধার ক্যান স্যান্ডিকসিগ্লু জানান, টুইট মুছে ফেলা হয়েছে। এটা ‘অগ্রহণযোগ্য’। তা ছাড়া তিনি টুইটটি যে টিনএজার সুন্দরীর অ্যাকাউন্ট থেকে এসেছে তা নিশ্চিত করেছেন।

ক্যান জানান, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ইতির ইসেন ওটা পোস্ট করেছেন বলে নিশ্চিত হয়েছি আমরা। মিস টার্কি অর্গানাইজেশন বিশ্বজুড়ে তুরস্ককে তুলে ধরে। আমাদের ইমেজ তুলে ধরার জন্য এই পোস্টটি গ্রহণযোগ্য নয়।

পরে অমন মন্তব্যের জন্য ইসেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে ক্ষমা চেয়েছেন। তার বক্তব্যকে ‘ভুল বোঝা হয়েছে’ বলেও দাবি করেন। তিনি আরো বলেন, পোস্টটি রাজনীতি প্রভাবিত নয়।

ইতের বলেন, আমি বলতে চাই যে ১৮ বছর বয়সী একটা মেয়ে হিসাবে এই পোস্ট শেয়ার করার মধ্যে আমার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। আমি আসলে দেশ ও জাতির প্রতি সম্মান প্রদর্শন করেছিলাম।

অবশ্য তুরস্কের সুন্দরীদের এমন ঘটনা প্রথম নয়। এর আগেই ২০১৬ সালে এরদোয়ানের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার দায়ে এক সাবেক সুন্দরী কারাবন্দি হয়েছিলেন। সূত্র : টেলিগ্রাফ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে