,

মাংসের বিজ্ঞাপনে দেবতা: অস্ট্রেলিয়ায় হিন্দু ধর্মালম্বীদের বিক্ষোভ

news-image

নিউজ ডেস্ক : ভেড়ার মাংসের বিজ্ঞাপনে হিন্দুদের দেবতা গণেশকে ব্যবহার করা নিয়ে তুলকালাম চলছে অস্ট্রেলিয়ায়। প্রবাসী হিন্দুদের দাবির মুখে বিজ্ঞাপনটি পুনর্বিবেচনা করে অস্ট্রেলিয়ান অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড ব্যুরো বা এএসবি।

কিনউত এতে পুরো বিজ্ঞাপনে মজার ছলে সর্ব ধর্ম সমন্বয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে। এটাকে বাতিল করা কিছু নেই। এই সিদ্ধান্তের পর বিক্ষোভে নেমেছে প্রবাসী হিন্দুরা।

আজ রবিবার কয়েকশ মানুষ অস্ট্রেলিয়ার বড় শহরগুলোতে এই বিজ্ঞাপন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং র্যালি করেছে। ইন্ডিয়া ফোরাম অব অস্ট্রেলিয়া নামের একটি সংগঠন এই প্রতিবাদ সংগঠিত করছে। এই বিজ্ঞাপনটিকে তারা ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ হিসেবে দেখছে। তারা মনে করছে, এভাবে কোনো জাতিগোষ্ঠীর বিশ্বাসে আঘাত দেওয়া অধিকার পরিপন্থী।

ওই বিজ্ঞাপনটিতে বিভিন্ন ধর্মের প্রতীক ব্যবহার করা হয়েছে। এতে যিশু খ্রিস্টও আছেন।

হিন্দুদের ধর্মীয় মতে, ভগবান গণেশ নিরামিষ ভোজী। মাংসের বিজ্ঞাপনে তাকে ব্যবহার করায় সেই বিশ্বাসকে আঘাত করা হয়েছে বলে তাদের মত। কিন্তু এএসবি বলেছে, ওই বিজ্ঞাপনে গণেশকে সম্মানজনকভাবেই দেখানো হয়েছে। কোথাও অনধিকার চর্চা হয়নি। বিজ্ঞাপনে গণেশ শুধুই হিন্দু বিশ্বাসের প্রতীক মাত্র।

শুধু গণেশই নয়, ওই বিজ্ঞাপনে দেখানো যিশু খ্রিষ্টের ছবি নিয়েও আপত্তি উঠেছিল খ্রিস্টানদের মধ্যে। বিজ্ঞাপনে যিশুকে উপহাস করতে এবং উল্টো চমৎকার করতে দেখা গিয়েছে। সে ব্যাপারেও এএসবির বক্তব্য, কোথাও যিশু বা খ্রিস্টান ধর্মের মর্যাদা ক্ষুণ্ণ হয়নি। কিন্তু এএসবির এই বক্তব্যে সন্তুষ্ট নয় বিক্ষোভকারীরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে