ভারতকে ‘জবাব’ দিতে গিয়ে বিপাকে পাকিস্তান!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘে বক্তৃতা দিয়ে গিয়ে শনিবার সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানকে কার্যত তুলোধুনা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তারই জবাবে ভারতকেই পাল্টা আক্রমণ করে বসেন জাতিসংঘে থাকা পাকিস্তানের প্রতিনিধি মালিহা লোধি।

এসময় তিনি ভারতকে বিশ্ব সন্ত্রাসবাদের মা বলে অভিহিত করেন। এখানেই শেষ নয়, অধিবেশনে একটি আহত কিশোরীর ছবি তুলে ধরে পাক প্রতিনিধির দাবি, কাশ্মীরে উগ্রবাদীদের আক্রমণেই আহত হয়েছে সে।

তবে, পাক প্রতিনিধির এই মিথ্যাচার বেশিক্ষণ স্থায়ী হয়নি। ছবিটি যে আদৌ ভারতের নয়, তা প্রমাণ হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। জানা যায়, ছবিটি ফিলিস্তিনের এক কিশোরীর। গাজায় ইসরায়েলি হামলায় ২০১৪ সালে রাওয়াইয়া আবু জোমা নামে ১৭ বছরের ওই কিশোরী আহত হয়। ছবিটি খ্যাতনামা চিত্রশিল্পী হেদি লিভাইনের তোলা। আর সেই তথ্যই ফাঁস করে দেয় পাকিস্তানের মিথ্যাচার।সূত্র: জি নিউজ

এ জাতীয় আরও খবর

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান