,

থেরেসাকে ক্ষমতা থেকে সরানোর ষড়যন্ত্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত জুনে জাতীয় নির্বাচনের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন তারই মন্ত্রিসভার কয়েকজন জ্যেষ্ঠ সদস্য। ব্রিটিশ দৈনিক দ্য সানডে টাইমসের রাজনীতি বিষয়ক সম্পাদক টিম শিপম্যানের লেখা ‘ফল আউট, অ্যা ইয়ার অব পলিটিক্যাল মেহাম’ নামের একটি বইটিতে এ দাবি করা হয়েছে।

গত জুনে জাতীয় নির্বাচনের ফলাফলে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা হারায়। ব্রেক্সিট ইস্যুতে গণভোটের পর মেয়াদ শেষ হওয়ার প্রায় দেড় বছর আগে এই নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন থেরেসা মে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নির্বাচনে জয়ের ব্যাপারে মাত্রাতিরিক্ত আশাবাদী ছিলেন মে।

শিপম্যানের লেখা বইটিতে দাবি করা হয়েছে, চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ড, পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন, ব্রেক্সিট সেক্রেটারি ডেভিড ডেভিস ও স্বরাষ্ট্রমন্ত্রী আম্বার রাড নির্বাচনের পরপর থেরেসা মেকে ক্ষমতা থেকে সরাতে চেয়েছিলেন। ৮ জুন নির্বাচনের দিন সকালে জনসনকে ক্ষুদেবার্তা পাঠিয়েছিলেন হ্যামন্ড। এতে তিনি জনসনকে ব্রিটেনের পরবর্তী নেতা হওয়ার প্রস্তাব দিয়েছিলেন।

বইটিতে বলা হয়েছে, ত্রিমুখী ওই পরিকল্পনায় জনসনকে নতুন প্রধানমন্ত্রী, ব্রেক্সিট সেক্রেটারি ডেভিসকে ইইউ থেকে সরিয়ে নিয়ে আসার দায়িত্ব এবং হ্যামন্ডকে অর্থমন্ত্রীর প্রস্তাব দেওয়া হয়েছিল। মে’র পদত্যাগে অস্বীকৃতি এবং জনসনের আওতাধীনে ডেভিসের কাজ না করার ইঙ্গিতের পর এই পরিকল্পনা ভেস্তে যায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে