,

প্রেমিকের সঙ্গে বিছানায় স্ত্রী, এসিড ছুড়লেন স্বামী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে বিছানায় আপত্তিকর অবস্থায় পেয়ে তাঁদের ওপর এসিড ছুড়েছেন স্বামী। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজা শহরে ঘটনাটি ঘটেছে।

সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, স্ত্রী ও তাঁর প্রেমিকের ওপর এসিড হামলার পর আমিরাত ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন প্রিশনি (৩০) নামের ওই ব্যক্তি। সে সময় বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি শ্রীলংকার নাগরিক।

এদিকে, এসিড হামলার শিকার ওই নারী ও তাঁর প্রেমিকের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। বর্তমানে তাঁরা শারজাহের একটি হাসপাতালে ভর্তি আছেন।

এ বিষয়ে প্রিশনি জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, কিছুদিন ধরেই স্ত্রীর আচরণে পরিবর্তন দেখতে পান তিনি। সম্প্রতি স্ত্রীকে আরব আমিরাতে রেখে ব্যবসার কাজে শ্রীলংকায় গিয়ে ২০ দিন থাকেন তিনি। সেখানে থাকাকালীন ফেসবুকে তাঁর স্ত্রীর সঙ্গে অন্য এক পুরুষের ছবি দেখতে পান। পরে স্ত্রীকে কিছু না জানিয়েই আরব আমিরাতে ফেরেন তিনি।

এর পর গোপনে স্ত্রী ও তাঁর প্রেমিকের ওপর নজরদারি শুরু করেন প্রিশনি। একদিন তাঁদের পিছু নিয়ে একটি বাসায় পৌঁছান। সেখানে গিয়ে স্ত্রীকে বিছানায় তাঁর প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখেন। সে সময় তাঁদের ওপর এসিড ছুড়ে দেন তিনি।

এ বিষয়ে পুলিশ জানায়, এসিড হামলার শিকার ওই দুজনকে উদ্ধারের জন্য ফোনকল পান তাঁরা। এরপর ওই বাসায় গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে