,

লন্ডনে শপিং মলে হামলায় আহত ৬

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে একটি শপিং মলে হামলায় আহত হয়েছে ছয়জন। কয়েকজন দুর্বৃত্ত ক্ষতিকর তরল পদার্থ লোকজনের ওপর ছুড়ে মারে বলে জানিয়েছে পুলিশ। এটি অ্যাসিড হামলা হতে পারে বলে পুলিশের সন্দেহ।

গতকাল শনিবার রাত আটটার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে বিবিসির খবরে জানা গেছে। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়। পুলিশ বলছে, এটি সন্ত্রাসী ঘটনা নয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, স্টার্টফোর্ড শপিং মলের ভেতরে কয়েকজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এরপরই হামলা হয়। শপিং মলের বার্গার কিং নামে ফাস্টফুডের সহকারী ব্যবস্থাপক হোসেন বলেন, ক্ষতিকারক তরলজাতীয় পদার্থ ছিটাচ্ছিল হামলাকারীরা। এক ব্যক্তি হামলার পর মুখ ধুতে যান। তাঁর চোখে জ্বালাপোড়া হচ্ছিল। এ কারণে তিনি বারবার পানি দেন।

সম্প্রতি লন্ডনে বেশ কয়েকটি অ্যাসিড হামলা হয়। গত ১৩ জুলাই দেড় ঘণ্টার ব্যবধানে পাঁচটি আলাদা আলাদা জায়গায় অ্যাসিড হামলা হয়। এর তিন দিন পর বাংলাদেশি–অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার মাইল অ্যান্ড এলাকায় দুজনের ওপর অ্যাসিডজাতীয় তরল দিয়ে হামলা হয়। পরে ২৫ জুলাই রাতে দুই বাঙালির ওপর হামলা হয়। আগস্ট মাসেও অ্যাসিড হামলা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে