,

উ.কোরিয়ার উপকূলে মার্কিন বোমারু বিমানের মহড়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক :উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে মহড়া দিয়েছে মার্কিন বোমারু বিমান। ট্রাম্প ও কিমের পরমাণু ইস্যুতে কাদা ছোড়াছুড়ির মধ্যেই শনিবার আন্তর্জাতিক আকাশসীমা দিয়ে মহড়া দিল যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বি-১বি ল্যান্সার বোমারু বিমান।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, শনিবার উত্তর কোরিয়ার একটি পারমাণবিক পরীক্ষাকেন্দ্রের কাছে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এতে পিয়ংইয়ং আবারও পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে বলে সন্দেহ তৈরি হয়। এর পরই সামরিক শক্তির এই মহড়া দেয় যুক্তরাষ্ট্র।

এক বিবৃতিতে পেন্টাগন জানায়, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির কারণে সৃষ্ট গুরুতর হুমকি মোকাবেলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে যে অনেক সামরিক পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে, তা দেখানোর জন্যই এটা করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের নিজেদের ভূখণ্ডে এবং আমাদের মিত্রদের ওপর যেকোনো হুমকি মোকাবেলায় আমরা পূর্ণমাত্রায় সামরিক ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছি। ’

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সরকারপ্রধানের পরস্পরবিরোধী বিদ্বেষমূলক ও উত্তপ্ত কথা-চালাচালির মধ্যেই এই বিমান মহড়া চালাল যুক্তরাষ্ট্র। সম্প্রতি জাতিসংঘে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে বলেন, তিনি ‘আত্মঘাতী মিশনে’ রয়েছেন। অন্যদিকে ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে উদ্দেশ করে বলেন, ‘তিনি আত্মঘাতী মিশনের রকেটম্যান’। ট্রাম্প আরো বলেন, যুক্তরাষ্ট্র চাইলে উত্তর কোরিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে