,

ধর্ষণের অভিযোগে ভারতে আরেক ধর্মগুরু গ্রেফতার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গুরমিত রাম রহিম সিংয়ের পর ধর্ষণের অভিযোগে ভারতে ফলাহারি মহারাজ নামে পরিচিত আরেক ধর্মগুরু গ্রেফতার হয়েছেন। শনিবার গ্রেফতারের পর তাকে আলওয়ার একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। খবর-বিবিসি’র।

গ্রেফতার ফলাহারি মহারাজের আশ্রম রাজস্থানের আলওয়ার গ্রামে। জয়পুরের আইন বিভাগের শিক্ষার্থী ২১ বছরের এক তরুণী ওই গুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন।

গত ১১ সেপ্টেম্বর ওই তরুণী ফলাহারি বাবার বিরুদ্ধে পুলিশের কাছে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেন।

স্থানীয় গণমাধ্যমের কাছে ওই তরুণী অভিযোগ করে বলেন, বাবা-মার অনুরোধে গত ৭ অাগস্ট আলওয়ার গ্রামের ওই আশ্রমে অর্থ দান করতে যান তিনি। এসময় আশ্রম থেকে তাকে রাতে সেখানে থেকে যাওয়ার অনুরোধ করলে তিনি রাজি হন। পরে রাতে ওই গুরু তাকে ধর্ষণ করেন।

ফলাহারি মহারাজ ধর্ষণের কথা কাউকে না জানাতে তাকে হুমকি দিয়েছিল বলেও অভিযোগ তরুণীর। ধর্ষণের অভিযোগে রাম রহিমের সাজা হওয়ার প্রেক্ষিতে মনে সাহস পেয়ে পুলিশের কাছে অভিযোগ করেছি বলেও জানান ওই তরুণী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে