,

‘মেয়েরা গাড়ি চালাতে পারবে না কারণ তাদের মস্তিষ্ক ছেলেদের অর্ধেক’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :মৌলভীর নাম সেখ সাদ আল হাজারি। সম্প্রতি তার একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, তিনি অনুগামীদের সামনে ধর্মীয় বিষয় নিয়ে ব্যাখ্যা দিচ্ছেন। তিনি বলছেন, মস্তিষ্কের শক্তির কথা ভাব যদি, তাহলে মেয়েরা পুরুষের সমান নয়। এভাবেই তাদের তৈরি করা হয়েছে। যেহেতু তাদের মস্তিষ্ক পুরুষের অর্ধেক, তাই সৌদি আরবের পরিবহন দফতর তাদের গাড়ি চালাতে দেয় না। বলা তো যায় না, যদি দুর্ঘটনা করে বসে!

মৌলভীর যুক্তি, একজন পুরুষের যদি অর্ধেক মস্তিষ্ক থাকত, তাকে কি ড্রাইভিং লাইসেন্স দেওয়া যেত? এ ক্ষেত্রেও তাই ঘটেছে।

তারপর মেয়েরা আবার শপিং করতে ভালোবাসে। তাতে হয় কী, যেটুকু ঘিলু মাথায় ছিল, তাও ক্ষয়ে যায়। থাকে মোটে চার ভাগের এক ভাগ। হাজারির প্রশ্ন, এই পরিস্থিতিতে তাদের হাতে গাড়ির স্টিয়ারিং তুলে দেওয়া যায় কি? তবে হ্যাঁ, যদি তারা ভালো মুসলিম হয়, তবে ওই এক চতুর্থাংশ ব্রেন নিয়েই তারা সুখে স্বচ্ছন্দে জীবন কাটাতে পারবে, ঘিলুর স্বল্পতা সুখের পথে বাধা হয়ে দাঁড়াবে না।

সৌদির নিয়ম অনুযায়ী, মহিলাদের গাড়ি চালাতে আইনত কোনও বাধা নেই। কিন্তু এখনও পর্যন্ত একজন নারীকেও ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে