সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘‌শিশুসুলভ’ লড়াইয়ে মত্ত ‌ট্রাম্প-কিম ‌:‌ রাশিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিম জং উনের মৌখিক লড়াই কেজি ক্লাসের শিশুদের মতো। এমনটাই মনে করছেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ।

বর্ষীয়ান এই রাজনীতিবিদ বলেন, এই দুই মাথাগরম নেতারই শান্ত হওয়া উচিত। তিনি আরও বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু সামরিক কর্মকাণ্ড চুপচাপ বসে দেখা যেমন অনুচিত, তেমনই অন্যায় হবে কোরিয়া উপদ্বীপের উপর অযথা হামলা করা। সমস্যা সমাধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকেই এগিয়ে আসতে হবে। উত্তর কোরিয়ার বন্ধু দেশ চীনকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে বিশ্বকে সমস্যা সমাধানের পথ বের করতে হবে। কেজি ক্লাসের বাচ্চাদের মতো ঝগড়া করে নয়।

প্রসঙ্গত জাতিসংঘের নিষেধাজ্ঞা মেনে শনিবার থেকে উত্তর কোরিয়াকে জ্বালানি সরবরাহে রাশ টেনেছে চীন। বৃহস্পতিবার নতুন করে উত্তর কোরিয়ার উপর একগুচ্ছ নিষেধাজ্ঞা চাপায় আমেরিকা। তার প্রেক্ষিতে শুক্রবার ট্রাম্পকে বিকৃত মস্তিস্ক বলেন কিম। পাল্টা জবাবে ওই দিনই অ্যালাবামায় একটি প্রচারে গিয়ে ট্রাম্প কিমকে ছোট্ট রকেটম্যান বলে অভিহিত করেন।

ট্রাম্প বলেন, ছোট্ট রকেটম্যান আত্মঘাতী অভিযানে নেমেছে। আমেরিকা তার জবাব দেবে। অনেক আগেই রকেটম্যানকে প্রতিহত করা উচিত ছিল পূর্বতন প্রশাসনের। এজন্য ওবামা প্রশাসনের তীব্র সমালোচনাও করেন ট্রাম্প। তার আগে কিমকে পাগল বলেছিলেন ট্রাম্প। জবাবে উত্তর কোরিয়ার বিদেশমন্ত্রী ট্রাম্পের মন্তব্যকে কুকুরের ডাকের সঙ্গে তুলনা করেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা